চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য ১৬৯, বাংলাদেশ ২৯১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারের জায়গা পাওয়াটা যে কোনো ভুল ছিল না তা সমালোচকদের আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই হার্ডহিটার। নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিউই বোলিং আক্রমণ চুরমার করে ১৬৯ রানের বিধ্বংসী ইনিংসের পথে হয়েছে বেশ কিছু রেকর্ডও। সবচেয়ে বড় দলীয় সংগ্রহ ২৯১ রান এসেছে বাংলাদেশের ঝুলিতে।

বিদেশের মাটিতে সবচেয়ে বেশি রানের ব্যক্তিগত ইনিংস ছিল তামিম ইকবালের ১৫৪। সেটি টপকে সৌম্য ১৫১ বলে ২২ চার ও ২ ছয়ে করেন ১৬৯। ওপেনিংয়ে নেমে আউট হন ইনিংসের শেষ ওভারে। উইলিয়াম ও’রার্ক এর ওই ওভারে আরও দুই উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ২৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আগের ম্যাচে শুণ্য রানে আউট হয়ে বাংলাদেশ দলে সুযোগ পাওয়াকে প্রশ্নের মুখে ফেলেছিলেন সৌম্য। এক ম্যাচ পরই দেড়শ পেরেনো ইনিংস খেলে বার্তা দিলেন ফুরিয়ে যাননি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৬ বলে ১৩ বাউন্ডারিতে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন টাইগার ওপেনার। শেষের ৩৮ বলে যোগ করেন ৬৯ রান।

সৌম্য সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। বড় ইনিংস না পাওয়ায় তাকে ঘিরে প্রত্যাশাও কমে আসে। ঘরোয়া লিগেও রান পাচ্ছিলেন না। চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর ডাক পান বাংলাদেশ দলে।

প্রথম সিরিজে সুযোগ কাজে লাগাতে না পারলেও কিউইদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে নতুন করে সম্ভাবনার জানান দিলেন সৌম্য। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিকে বেশ লম্বা করলেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। দলের রান ফিফটি ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেন যান এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস। কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। এক প্রান্ত থেকে লড়ে যান শুধু সৌম্য।

তৌহিদ হৃদয় রান আউট হয়ে ফিরলে বিপদ আরও বাড়ে। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে জুটি জমে ওঠে সৌম্যর।

৯১ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙে মুশফিক ৪৫ করে আউট হলে। মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবকে নিয়ে লড়ে সৌম্য তিনশর কাছে নিয়ে যান বাংলাদেশের সংগ্রহ।
Tags: বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেলিড স্পোর্টসসেঞ্চুরিসৌম্য সরকার
Previous Post

৫ বছর পর সৌম্যর সেঞ্চুরি

Next Post

শচীনকে ছাড়িয়ে গেলেন সৌম্য 

Next Post
বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শচীনকে ছাড়িয়ে গেলেন সৌম্য 

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মিশরের প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও নির্বাচিত হওয়ায় মিশরের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT