চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-সোহানের লড়াই, অনুজ্জ্বল বাকিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 14, অক্টোবর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বল হাতে বাজে দিন কাটানোর পর ব্যাটেও হতাশ করল বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ৩৩ রানে হেরেছে টাইগাররা। চোটের কারণে খেলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১৭৮ রানের বড় লক্ষ্যের পেছনে ছুটতে নেমে সৌম্য সরকার (৩৭) ও নুরুল হাসান সোহান (৩৮) ছাড়া হতাশ করেছেন বাকি ব্যাটাররা। তৃতীয় সর্বোচ্চ ১৭ রান আসে আফিফ হোসেনের ব্যাটে।

শুরু থেকেই হতাশ করে যাওয়া বাংলাদেশের ব্যাটাররা লড়াইটুকুও করতে পারেননি আইরিশদের বিপক্ষে। ২০ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স।

আয়ারল্যান্ড: ১৭৭/৩ (২০ ওভার), বাংলাদেশ: ১৪৪/১০ (২০ ওভার)

বৃহস্পতিবার আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে গ্যারেথ ডিলানির ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ গড়ে আইরিশরা।

২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড তোলে ১৭৭ রান। ডিলানি ৫০ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন। তিন চার ও আট ছক্কা আসে তার ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক এন্ড্রু বালবির্নে।

তাসকিন আহমেদ দুটি ও নাসুম আহমেদ একটি উইকেট নেন। আইপিএল শেষে টাইগার ডেরায় ফেরা মোস্তাফিজুর রহমান এদিন ছিল খরুচে। ৪ ওভারে ৪০ রান দিয়েছেন বাঁহাতি পেসার। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে দিয়েছেন ৪১ রান।

তাসকিন ৪ ওভারে দেন মাত্র ২৬ রান। শেখ মেহেদীও ভালো বোলিং করেছেন। ৩ ওভারে খরচ করেছেন ১৫ রান। সৌম্য সরকার ২ ওভারে দেন ১৩।

টাইগারদের নেতৃত্ব দেন লিটন দাস। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। রাতেই আবু ধাবি ছেড়ে ওমানের পথে রওনা হবে দল। রোববার বিশ্বকাপ বাছাইয়ে নিজেরে প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দুবাইয়ে ১৫ অক্টোবরের আইপিএল ফাইনাল শেষে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সপ্রস্তুতি ম্যাচবাংলাদেশবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসোহানসৌম্য
Previous Post

মিরপুরে খালে পড়া নিখোঁজ ব্যক্তি উদ্ধার

Next Post

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী শখ

Next Post
অভিনেত্রী শখের কন্যা সন্তানের মা হওয়ার খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী শখ

পেটের ব্যথা ও কোষ্ঠকাঠিন্য দেখাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোষ্ঠকাঠিন্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT