চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য যাদের আউট করেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
সৌম্য সরকার ব্যাটসম্যান আউটের পর উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টে নিজের তৃতীয় ওভারেই উইকেট পেয়েছেন সৌম্য সরকার। সাজঘরে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে। টেস্ট ক্যারিয়ারে এটি সৌম্যর চতুর্থ উইকেট। ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১০৪ রান।

মূল কাজটা ব্যাটিং হলেও মিডিয়াম পেস বোলিংটা মন্দ নয় সৌম্যর। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশে ভারসাম্য রাখতে আবু জায়েদ রাহির সঙ্গে দ্বিতীয় পেসারের ভূমিকায় তাই সৌম্য।

বল হাতে আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবেই। ফিফটির খুব কাছে থাকা ব্র্যাথওয়েট (৪৭) ক্যাচ দেন স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে।

টেস্টে সৌম্য আগে যে তিনটি উইকেট পেয়েছেন সেটির কোনোটিই হেলাফেলার নয়। স্বীকৃত ব্যাটসম্যানদের আউট করেছেন তিনি।

প্রথম টেস্ট উইকেট ২০১৫ সালে, পাকিস্তানের বিপক্ষে মিরপুরেই। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো আজহার আলিকে আউট করেছিলেন দ্বিতীয় ইনিংসে।

২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টন টেস্টে নেন ২ উইকেট। প্রথম ইনিংসে সাজঘরে পাঠান সেঞ্চুরি করা টম ল্যাথাম ও রস টেলরকে। সৌম্যের নামের পাশে এপর্যন্ত যে ৪টি উইকেট, সবই প্রতিপক্ষ দলের সেরা ব্যাটসম্যানদের।

Tags: মিঠুনমিরপুর টেস্টরাহিলিড স্পোর্টসসাদমানসৌম্য
Previous Post

বিদেশের নাগরিকত্ব কি বিশ্বাসঘাতকতার ছাড়পত্র

Next Post

চলতি মাসের শেষ সপ্তাহে ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু হবে: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শেষ সপ্তাহে ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু হবে: ওবায়দুল কাদের

মান্নান হীরা

শুক্র-শনি মান্নান হীরা স্মরণ উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT