চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-মুমিনুলের মতো ক্রিকেটাররা হতাশ হয় না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 18, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

দল থেকে বাদ পড়লে ক্রিকেটাররা হতাশ হন, নিরাশয় ডুবে যান। উদ্দীপনা হারানোর সঙ্গে হারিয়ে বসেন ক্যারিয়ার পথই। তবে মানসম্মত ক্রিকেটারদের ক্ষেত্রে হয় ব্যতিক্রম। সৌম্য সরকার ও মুমিনুল হককে সেই মানের ক্রিকেটারই মনে করেন স্টিভ রোডস। বাংলাদেশ দলের হেড কোচ বলেছেন, যারা দল থেকে বাদ পড়লেও হতাশ বা নিরাশ হবেন না সৌম্য-মুমিনুল সে মানেরই ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি ওপেনার সৌম্য ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মুমিনুলের। বৃহস্পতিবার মিরপুরে টাইগার দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রোডস। বলেছেন, সৌম্য-মুমিনুল পারফর্ম করে ঠিকই দলে ফিরবে।

‘খেলোয়াড়রা যখন দল থেকে বাদ পড়ে, তখন একাকিত্ব বোধ করে। হতাশ ও নিরাশ হয় এবং অবহেলিত বোধ করে। কিন্তু সৌম্য এবং মুমিনুলের মতো কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটারদের কাছ থেকে আমরা এটা আশা করি না। কারণ তারা তাদের পারফরম্যান্স দিয়ে যেকোনো সময় দলে ফিরে আসবে।’

সৌম্য-মুমিনুলের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও। তিনিও একইভাবে দলে ফিরবেন বলে আশা রোডসের।

জিম্বাবুয়ে সিরিজের আলোচনার মধ্যেই চলছে জাতীয় ক্রিকেট। টাইগার কোচ রোডস লিগে খেলা খেলোয়াড়দের পারফরম্যান্সের ব্যাপারেও খোঁজ রাখছেন, ‘আমরা একটি অনুশীলন ম্যাচ খেলবে। তার আগে জাতীয় লিগে সৌম্যর দুটি ৭০’র বেশি স্কোর ও বল হাতে ৫ উইকেট আমাকে আনন্দিত করেছে। তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। আমি তার সঙ্গে যোগাযোগও করেছি। তিনি এমন মাপের খেলোয়াড়, যিনি যেকোনো সময় দলের অন্য খেলোয়াড়কে ধাক্কা দিতে পারে।’

জাতীয় দলে না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন সৌম্য। সিরিজ শুরুর আগে জাতীয় লিগের পর নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ পাচ্ছেন তিনি। কোচও বলছেন তাকে আশা রাখতে, ‘তাকে পারফরম্যান্স ধরে রাখতে হবে এবং তার সঙ্গে অন্যদেরও, যারা মূল দলে ভালো করতে পারেনি। তাহলেই তারা আবার দলে ফিরে আসতে পারবে।’

তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে গত মঙ্গলবার ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে দল। প্রথম ওয়ানডে হবে ২১ অক্টোবর, শের-ই-বাংলা স্টেডিয়ামে। ২৪ অক্টোবর দ্বিতীয় ও ২৬ অক্টোবর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ১১-১৫ নভেম্বর মিরপুরে।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমুমিনুল হকলিড স্পোর্টসসৌম্য সরকার
Previous Post

‘স্যরি বস, মাফ করে দেন’

Next Post

কূটনীতিকদের সাথে যে কথা বলল জাতীয় ঐক্যফ্রন্ট

Next Post

কূটনীতিকদের সাথে যে কথা বলল জাতীয় ঐক্যফ্রন্ট

ঐক্যফ্রন্ট-বঙ্গবন্ধুর আদর্শ-বিএনপি-ঐক্যফ্রন্টের জনসভা-নির্বাচনী প্রচারণা-খামোশ

ড. কামাল হোসেন হারবেন না জিতবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT