চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ পাকিস্তান

রেজাউল করিম by রেজাউল করিম
10:49 পূর্বাহ্ন 22, এপ্রিল 2015
in স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সৌম্য সরকারের সেঞ্চুরিতে ভর করে শেষ ম্যাচে সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ জিতে নিয়েছে টাইগাররা। এটি বাংলাদেশের ১৭তম ওয়ানডে সিরিজ জয়। আর  দশম হোয়াইটওয়াশ।

বাংলাদেশের বোলিং তোপে প্রথম ব্যাট করে ২৫০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৬৩ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে অধিনায়ক আজহার আলির সেঞ্চুরি (১০০) ও হারিস সোহেলে হাফসেঞ্চুরির (৫২) ওপর ভর করে এক ওভার বাকি থাকতে ২৫০ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, রুবেল হোসেন ও আরাফাত সানি প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে একটু ধীরে হলেও শুরুটা দারুণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ১৪৫ রান করার এই জুটি ভাঙেন জুনাইদ খান।৬০ বলে ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি করেন তামিম। ফেরার আগে ৭৬ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন টাইগার ওপেনার।

তামিম ফিরে গেলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সৌম্য। ৬৪ বলে হাফসেঞ্চুরি করার পর ৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০৩ রানে জুনাইদ খানের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান সৌম্য। শেষ পর্যন্ত ১১০ বলে ১৩টি চার ও ছয়টি ছক্কায় ১২৭ রানে অপরাজিত থাকেন।

তামিম ফেরার পর ক্রিজে সেট হতে পারেননি দলের বিশ্বকাপের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১০ মোকাবেলা করে ৪ রান করার পর জুনাইদের বলে বোল্ড হন তিনি।

চতুর্থ উইকেটে সৌম্যর সাথে জুটি বাধেন দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশ ইনিংসে আর কোন বিপদের আঁচ লাগতে দেননি তারা দু’জন। ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক-সৌম্য। এক রানের জন্য ক্যারিয়ারের ২৩তম হাফসেঞ্চুরি স্পর্শ করতে পারেননি টাইগার উইকেটরক্ষক।

অনুমিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে হার না মানা ১১ রানের ইনিংস খেলা সৌম্য সরকারের হাতে। বাংলাদেশের আউট হওয়া দুটি উইকেটই নেন জুনাইদ খান।

দুই দলের মধ্যেকার একমাত্র টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল (শুক্রবার) মিরপুরে।

Tags: বাংলাদেশ-পাকিস্তান
Previous Post

গ্রেনেড হামলার মামলায় সাক্ষ্য দিলেন প্রাণ গোপাল দত্ত

Next Post

বাংলাদেশের যতো মধুর হোয়াইটওয়াশ

Next Post

বাংলাদেশের যতো মধুর হোয়াইটওয়াশ

সি‌রিজ সেরা তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT