চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর দুইদিনে দুই ‘শূন্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

রোববার রাত ৯টা পর্যন্ত ছিলেন মাঠে, সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি খেলতে। পরে সৌম্য সরকারের রাত যখন ভোর হয়েছে, তখন নিজেকে আবিষ্কার করেছেন ঢাকায়। ম্যাচ হেরে সোজা রাজধানীতে ফিরেই নেমে পড়েছিলেন প্রিমিয়ার লিগ খেলতে। শহর বদলালেও অবশ্য পারফরম্যান্স বদলায়নি টাইগার তারকার। একদিনের কম সময়ের ব্যবধানে মাঠে নেমে ফিরেছেন দ্বিতীয়বারের মত রানের খাতা না খুলেই।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৫৯ রানের বড় ব্যবধানে হেরে গেছে সৌম্যর দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সৌম্য ৩ বলে শূন্য রানে ফিরেছেন। শুভাশিসের বলে বোল্ড হয়ে। তবে বল হাতে এদিন ৭ ওভারে ৩২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

আগেরদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া দুইশ পেরোনো লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য ফিরেছিলেন ৪ বলে শূন্য রানে। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে অবশ্য ঝড়ো ফিফটিতে ছোট ফরম্যাটে দেশের সর্বোচ্চ সংগ্রহ গড়ার ভিত এনে দিয়েছিলেন।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে দুই ফিফটি ও দুই প্রায় ফিফটিতে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩৩৫ রান তোলে মোহামেডান। মিডলঅর্ডারে ইরফান শুক্কুর ৯২ রান করেন। ৮ চার ও ২ ছক্কার ইনিংসটি ৮৩ বলে সাজানো।

রকিবুল হাসানের ব্যাটে এসেছে গুরুত্বপূর্ণ ৭৭ রান। শুরুতে জনি তালুকদার (৪৩) ও রনি তালুকদার (২৬) মিলে উদ্বোধনীতে ৭১ রান এনে ভিত্তিটা গড়ে দিয়েছিলেন। শেষদিকে ২টি করে চার-ছয়ে বিপুল শর্মার ২৯ বলে ৪১ আর এনামুল হকের ৯ বলে ২০ রানে বড় সংগ্রহই পায় মোহামেডান।

মূর্তিকারিগর

অগ্রণীর হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন, সৌম্য সরকার ও আব্দুর রাজ্জাক।

জবাব দিতে নেমে অগ্রণী ব্যাংক নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সৌম্যর শূন্য ছাড়া আজমির (৭), শাহরিয়ার নাফীস (২২), রাফাতুল্লাহ (২২), সালমান (১৭), জাহিদ (১৭), রাজ্জাক (২৩) বড় রান করতে ব্যর্থ। ধীমান ঘোষের ব্যাটে এসেছে ইনিংস সর্বোচ্চ ৪০ রান।

প্রতিপক্ষকে ৩৭.৪ ওভারে ১৭৬ রানে গুটিয়ে দেয়ার পথে মোহামেডানের শুভাশিস, কাজী অনিক, এনামুল ও বিপুল শর্মা ২টি করে উইকেট নিয়েছেন।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগসৌম্য
Previous Post

পূর্ণাঙ্গ রায় প্রকাশ, কপি পেলেন খালেদার আইনজীবী

Next Post

২১ ফেব্রুয়ারি শাহবাগে ‘আঁখি ও তার বন্ধুরা’

Next Post
চ্যানেল আই অনলাইন- আঁখি ও তার বন্ধুরা

২১ ফেব্রুয়ারি শাহবাগে ‘আঁখি ও তার বন্ধুরা’

ফাইল ছবি

আফিফের নৈপুণ্যে উজ্জ্বল শাইনপুকুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT