চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর ডাবল সেঞ্চুরির গল্প

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:00 অপরাহ্ন 23, এপ্রিল 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার বিজয়ী উদযাপন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি, দেশের ক্রিকেটে এ ভাবনাটি প্রথম ঢুকিয়েছিলেন রকিবুল হাসান। ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন মোহামেডানের রকিবুল। পরে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন, ডাবল সেঞ্চুরিও আসবে। প্রতীক্ষার অবসান ঘটান সৌম্য সরকার। ২০১৯ সালের আজকের দিনেই প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে করেন দ্বিশতক।

লিগের প্রথম ১১ ম্যাচে কোনো ফিফটির দেখা না পাওয়া সৌম্যর ব্যাট হাসে শেষটায় এসে। ২৩ এপ্রিল বিকেএসপিতে ঝলমলে দুপুরে রানের তৃষ্ণা মেটান বাঁহাতি ওপেনার। আবাহনীকে এনে দেন শিরোপা।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ৩১৭ রান টপকানোর ম্যাচে সৌম্য ১৫৩ বলে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলে আকাশী-নীলদের উপহার দেন ৯ উইকেটের অবিস্মরণীয় জয়। ডাবল সেঞ্চুরির পথে ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি রেকর্ডে নাম লেখান।

১৩৭ বল খেলে সৌম্য পৌঁছান ১৯০-এ। ইমতিয়াজ হোসেনকে চার মেরে ১৪৯ বলে পৌঁছান স্বপ্নের ডাবলে। ৩১৮ রান তাড়ায় সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২০৮ রানে। খেলেন ১৫৩ বল। মারেন ১৬টি ছক্কা ও ১৪টি চার।

তার আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন সৌম্য। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৯ বলে খেলেন ১০৬ রানের ইনিংস। তিন অঙ্কে পৌঁছান মাত্র ৭১ বলে। অথচ লিগে তার আগের ১১ ম্যাচে মোটে ১৯৭ রান করায় সমালোচনা হচ্ছিল খুব। বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে স্বস্তির বাতাস বইয়ে দেন সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরিতে।

Tags: ডাবল সেঞ্চুরিলিড স্পোর্টসসৌম্য
Previous Post

করোনাভাইরাস: দরিদ্রদের বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন তরুণরা

Next Post

করোনাভাইরাস: লক ডাউনে বিপাকে নেত্রকোনার মৎস্য চাষিরা

Next Post
নেত্রকোনার মৎস্য চাষিরা মাছ বিক্রি করছেন লকডাউনের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: লক ডাউনে বিপাকে নেত্রকোনার মৎস্য চাষিরা

বাজারে পণ্য বিক্রেতাদের ভিড় ও বিভিন্ন পণ্য সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালের রমজানে দ্রব্যমূল্যের কারসাজি বন্ধে পদক্ষেপ কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT