চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর উজ্জ্বল দিনে আভিস্কা-চামিকার ব্যাটে জিতল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 পূর্বাহ্ন 13, অক্টোবর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেলেননি চোটের কারণে, মোস্তাফিজুর রহমান ছিলেন বিশ্রামে, সাকিব আল হাসানের আইপিএল মিশন শেষ হয়নি এখনো। দলের সেরা তিন ক্রিকেটারকে ছাড়াই টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ।

জয়ের দারুণ সুযোগ তৈরি করলেও আভিস্কা ফার্নান্দোর প্রতিরোধের পর অপরাজিত ফিফটিতে সহজেই ৪ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ৭৯ রানে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সপ্তম উইকেট জুটি তাদের নিয়ে যায় জয়ের ঠিকানায়।

বাংলাদেশের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে লঙ্কানরা পৌঁছায় ৩ বল হাতে রেখে। চামিকা করুনারত্নে ২৫ বলে ২৯ ও ফার্নান্দো ৪২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। দিনেশ চান্দিমাল করেন ১৩ রান।

ব্যাট হাতে ৩৪ রানের পর দুই উইকেট নিয়ে সৌম্য সরকার দারুণ প্রস্তুতি সেরেছেন। তাসকিন আহমেদে, শরিফুল ইসলাম, মেহেদী হাসান একটি করে উইকেট নেন।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৪৭ রান। সর্বোচ্চ রান আসে সৌম্যর ব্যাটেই।

লিটন দাস ও নাঈম শেখের ২৫ বলের উদ্বোধনী জুটিতে ওঠে ৩১ রান। ১৪ বলে ১৬ করে লিটন ফিরলে ভাঙে জুটি। দুইঅঙ্ক পার করে থিতু হলেও ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল দুশমন্ত চামিরা। ডানহাতি পেসার ১৭ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট।

Tags: ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সপ্রস্তুতি ম্যাচবাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

Next Post

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সাড়ে ৬ হাজার, আক্রান্ত প্রায় ৪ লাখ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সাড়ে ৬ হাজার, আক্রান্ত প্রায় ৪ লাখ

বিশ্লেষণাত্মক গ্রাফের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথাপিছু আয়ে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT