চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 05, জুন 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজে ফেরার মিশনে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে সৌম্য সরকারকে ফিরিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানিস্তান ভারতের দেরাদুনকে হোম ভেন্যু বানিয়েছে। গত রোববার সিরিজের প্রথম টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে দেরাদুনের। যাতে ৪৫ রানে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে আফগানরা।

গত মার্চে নিধাস ট্রফিতে হাসেনি সৌম্যর ব্যাট। ৫ ম্যাচে অবদান মাত্র ৫০ রান। আফগান সিরিজের দলে থাকা নিয়েই প্রশ্ন ছিল। অধিনায়কের চাওয়ায় দলে টিকে যান বলে জানিয়েছিলেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সিরিজের প্রথম টি-টুয়েন্টি একাদশে জায়গা মেলেনি। তবে এক ম্যাচ পরই বাঁহাতি ওপেনারকে সেরা ১১তে টানল টিম ম্যানেজমেন্ট।

সৌম্য ঢোকার ম্যাচে আগের একাদশ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আবুল হাসান ও পেসার আবু জায়েদ রাহি। দলে আসা অন্যজন পেসার আবু হায়দার রনি। সেখানে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি ও রুবেল হোসেন।।

Previous Post

মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

ছাত্রলীগ নেতা রনির মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

Next Post
এমপিপুত্র রনি-চাঁদাবাজির মামলায় জামিন

ছাত্রলীগ নেতা রনির মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

রানের জন্য লড়ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT