চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌভাগ্য-দুর্ভাগ্য, মুদ্রার দুই পিঠই দেখলেন ম্যাথুজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 অপরাহ্ন 16, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ম্যাথুজের ব্যাট হাতে মাঠে, মনোযোগী ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ১১৯ রানে থেমে যেতে পারত অ্যাঞ্জেলো ম্যাথুজের ইনিংসটি। ২২ গজের লড়াই আরও সামনে এগিয়ে নিতে পেরেছেন ভাগ্যের ছোঁয়ায়। খালেদ আহমেদের বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। কিন্তু আওয়াজ কানে না আসায় আবেদন করেননি কেউ। ম্যাথুজ নিজেও শব্দ শুনতে পাননি।

সৌভাগ্যের পর দুর্ভাগ্য সঙ্গী হয় ম্যাথুজের। বাংলাদেশের মাটিতে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ১৯৯ রানে। ১ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় অভিজ্ঞ ব্যাটারকে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ঘটনাটির ব্যাখ্যা দিয়েছে দু’পক্ষই। ম্যাথুজসহ শ্রীলঙ্কার ইনিংসের ৬ উইকেট তুলে নেয়া নাঈম জানান রিভিউ না নেয়ার কারণ।

‘আসলে ওটার (খালেদের বলে) সাউন্ডই পাই নাই আমরা। ওটা লাগছে শিওর ছিলাম না। বাইরে থেকে মনে হয় অনেক সহজ রিভিউ নেয়া। কিন্তু যারা মাঝখানে থাকে তাদের জন্য কঠিন। কারণ একটা বল যেতে তো বেশি সময় লাগে না। মিলি সেকেন্ডের ভেতরে বল চলে যায়। ম্যাথুজেরটা যেটা বলছেন, কেউ বুঝি নাই, সাউন্ডই হয় নাই।’

টিভি রিপ্লে দেখে ম্যাথুজ নিজেও অবাক হন, ‘আসলে না ( বুঝতে পারিনি)। আমি নিজেও অবাক। শুনতে পাইনি, লিটনকে জিজ্ঞেস করেছি। আমিও শুনিনি, লিটনও শোনেনি। কেউ শুনতে পায়নি। কিন্তু এরকম কিছু হয়ে যায়। ভেবেছিলাম আমি এজড হয়েছিলাম বাঁহাতি স্পিনারের (তাইজুল) বলে। পরে দেখা গেল সেটা ব্যাটে লাগেনি। এরকম কিছু মুহূর্ত থাকে।’

তাইজুলের বলের ঘটনার সময় ৩৮ রানে ছিলেন ম্যাথুজ। কট বিহাইন্ডের আবেদনে তাকে আউট দিয়েছিলেন আম্পায়ার। তাৎক্ষণিক রিভিউ না নিয়ে কিছুটা ভেবে সিদ্ধান্ত নেন তিনি। আল্ট্রা এজ টেকনোলজি জানায়, ব্যাটে বল লাগেনি। একই ইনিংসে সৌভাগ্য-দুর্ভাগ্যের দুটি রূপই দেখা হল তার।

Tags: চট্টগ্রাম টেস্টনাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুলম্যাথুজ
Previous Post

এটিপি র‌্যাঙ্কিংয়ে ৩৭০ সপ্তাহ শীর্ষে জোকোভিচ, অবনমন নাদালের

Next Post

রিয়াজের হাতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের কাতল!

Next Post
একজন ব্যক্তি বড় কাতল মাছ ধরে আছেন, পাশে পরিবার ও মাছ ধরার সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াজের হাতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের কাতল!

ঝালমুড়ির প্যাকেট ও বিক্রেতার ছবি, দাম বাড়ার কারণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালমুড়ির দাম বাড়ার কারণ জানালেন বিক্রেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT