চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি যুবরাজের নির্দেশে খাশোগিকে হত্যা: তুরস্কের দৈনিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 23, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তুরস্কের সরকার সমর্থিত দৈনিক ইয়েনি শাফাক।

দৈনিকটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার আগে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তাকে টেলিফোন করে রিয়াদে ফিরে যেতে রাজি করানোর চেষ্টা করেন। তবে গ্রেপ্তার ও হত্যার ভয়ে খাশোগি যুবরাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর কিছুক্ষণ পরেই তাকে হত্যা করা হয়।

ঘটনার পর থেকে দায় অস্বীকার করে আসার পর সোমবার সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনাকে অনিচ্ছাকৃত বড় ভুল বলে মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর।

এ বিষয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না বলেও দাবি করেন তিনি।

ওই ঘটনার বিভিন্নভাবে তদন্ত শুরু করেছে তুরস্ক। আঙ্কারা বলছে, পরিকল্পিতভাবেই জামাল খাশোগিকে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র জানিয়েছেন, তদন্তের মাধ্যমেই শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য উদঘাটন করে সত্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

খাশোগি হত্যাকাণ্ডে সৌদি ব্যাখ্যায় আবারও অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জামাল খাশোগি চক্রান্তের শিকার ছিলেন বলে মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে’তে এক সাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হত্যার তদন্তে তুরস্কে সফরে যাচ্ছেন সিআইএ প্রধাস জিনা হ্যাসপেল।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন জামাল খাশোগি।

পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন।

কিন্তু এই ব্যাখ্যায় সত্য নয় বলে দাবি করে তুরস্ক। দেশটি খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি দেয়।

এ ব্যাপারে কোনো ধামাচাপা যুক্তি গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে তারা। এমনকি সৌদি যদি এ বিষয়ে সত্য প্রকাশ না করে তাহলে তুরস্ক বিস্তারিত প্রকাশ করবে বলেও হুঁশিয়ারি দেয়।

Tags: জামাল খাশোগিতুরস্কসাংবাদিক হত্যাসেমি লিডসৌদি আরবসৌদি যুবরাজ
Previous Post

ব্ল্যাক কফি প্রেমীরা মানসিক ব্যাধিগ্রস্ত

Next Post

বিপুল পরিমাণ চোরাই মোবাইল সেট উদ্ধার

Next Post
বাংলাদেশ রেলওয়ে লোগো, সবুজ, লাল ও হলুদ রঙে ডিজাইন করা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপুল পরিমাণ চোরাই মোবাইল সেট উদ্ধার

রোনালদো-পগবার উল্টো রথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT