চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রমোশনাল ভিডিওতে স্পোর্টস ব্রা পরা নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 26, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A

অত্যাধুনিক শহর গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন সৌদি আরবের সংস্কারপন্থী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শহর নির্মাণে খরচ ধরা হয়েছে ৫শ’ বিলিয়ন ডলার। লোহিত সাগর উপকূলে নির্মিত হবে ভবিষ্যতের এ শহর, যার আয়তন হবে ১০ হাজার ২৩০ বর্গমাইল।

শহর  নির্মাণে সরকারের পাশাপাশি বেসরকারি দেশি-বিদেশি বিনিয়োগ উন্মুক্ত থাকবে। নব নব প্রযুক্তি উদ্ভাবনের দ্বারও উন্মুক্ত থাকবে সেখানে। শহরে অধিবাসীদের জন্য এমন জীবনব্যবস্থা থাকবে যা আজকের সৌদি আরবে নেই।

যুবরাজের স্বপ্নের এই শহরের বিজ্ঞাপনে স্পোর্টস ব্রা পরা নারীদেরও দৌড়াতে দেখা যায়। সেখানে নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এই নারীদের অনেকের মাথায় নেই হিজাব। রক্ষণশীল প্রাচীনপন্থী মানুষের স্থান হবে না  ওই শহরে।

ট্রাফিক নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করবে চালকবিহীন গাড়ি, ড্রোন এবং রোবট। শহরে বিনিয়োগকারীরা নিশ্চিতভাবে লাভবান হবেন বলে যুবরাজ সালমান আশ্বাস দিয়েছেন।

এভাবেই নতুন যুগের শহর নির্মাণের ব্যবসায় প্রবেশ করছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। যুবরাজের স্বপ্ন বাস্তব হলে, আমূল পরিবর্তন আসবে সৌদি নারীদের জীবনে। এক মাস আগেও সেখানে নারীদের গাড়ী চালানোর অনুমতি ছিলে না। এমনকি এখনো সৌদি নারীদের লেখাপড়া, বেড়ানো, বিয়ের সিদ্ধান্ত নির্ভর করে পরিবারের কর্তার মর্জির উপর।

কিন্তু একবিংশ শতাব্দীতে বাস করে গুহাবাসীর মতো জীবনযাপন পদ্ধতি টিকিয়ে রাখতে চান না সংস্কারবাদী যুবরাজ। সম্প্রতি সৌদি আরবকে সব দেশের সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়ার ঘোষণাও দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবের রক্ষণশীল সমাজ ব্যবস্থার সমালোচনা করে যুবরাজ বিন সালমান ঘোষণা দেন, সৌদি আরব ‘মধ্যপন্থি’ ইসলামে ফিরে যাচ্ছে এবং উগ্রপন্থা ‘নিশ্চিহ্ন’ করার পরিকল্পনা করছে।

সৌদি আরব বহু বছর ধরে তার কট্টরপন্থি ইসলামি শাসন ও জীবনব্যবস্থার জন্য পরিচিত। সেই দেশের রাজধানীতে সেখানকারই দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তির মুখে এমন বক্তব্য ছিল অতি রক্ষণশীল ধার্মিকদের উদ্দেশ্য করে, যাদেরকে ক্ষমতাসীন সৌদি রাজপরিবার সহ্য করছে শুধুই তাদের সমর্থনের বিনিময়ে।

যুবরাজ মনে করেন, সৌদি আরবের প্রতিষ্ঠা থেকে চলে আসা কর্মপদ্ধতি এখন আর কাজ চালানোর মতো নয়।

Previous Post

মগবাজার-মালিবাগে ‘বিষফোঁড়া’ অপসারণের স্বস্তি

Next Post

যে কারণে দেশের মাত্র ৩৯ প্রেক্ষাগৃহে ‘ডুব’

Next Post

যে কারণে দেশের মাত্র ৩৯ প্রেক্ষাগৃহে ‘ডুব’

সরকার কি দেখেও দেখবে না?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT