চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রবাসীদের দেশে আরো বিনিয়োগের আহ্বান

রুমী সাঈদ by রুমী সাঈদ
8:46 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2020
in প্রবাস সংবাদ
A A
সৌদি প্রবাসীদের দেশে বিনিয়োগের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে বলে উল্লেখ করে প্রবাসীদের দেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত এনআরবি ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন । বক্তব্য রাখেন রিয়াদ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ড. আবুল হাসান, জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম, কাউন্সিলর (ভিসা) মুজিবুর রহমান নেছমা গ্রুপের চীফ ফাইনান্সিয়াল অফিসার মোঃ আক্কাস মিয়া, রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি এম,ওয়াই আলাউদ্দিন প্রমুখ।

সভা পরিচালনা করেন সিনিয়র কনসালটান্ট নাসির উদ্দিন সরকার। রাজধানী রিয়াদ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ড. হাসান বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে আশা সৌদি প্রবাসীদের সাধুবাদ জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি সরকার ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তাদেরকে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

আগামীতে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি তথা সাধারণ মানুষের কল্যাণে সামাজিক ব্যবসার পরিকল্পনার কথা জানান নেছমা গ্রুপের চীফ ফিনান্সিয়াল অফিসার মোঃ আক্কাস মিয়া। বক্তারা তাদের বক্তব্যে নতুন কোম্পানির সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশিষ্ট প্রবাসী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tags: প্রবাসী
Previous Post

ধর্ষণের শিকার ছাত্রীদের স্কুল থেকে বের করে দেয়ার অভিযোগ

Next Post

কক্সবাজারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

Next Post
কক্সবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চীনা যাত্রীরা উড়োজাহাজে পলিথিনে মোড়ানো, করোনার ভয়ে সুরক্ষা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভয়ে উড়োজাহাজে পলিথিন মুড়িয়ে নিলেন দুই চীনা যাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT