চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 08, মার্চ 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক, দুই দেশের সম্পর্ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইর এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের মাধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর পূর্বে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফররত প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ও অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সকল জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের যে অভাবনীয় উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জন তার ভূয়সী প্রশংসা করেন সৌদি প্রতিমন্ত্রী।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়াকে তিনি বর্তমান সরকারের সফলতা হিসেবে উল্লেখ করেন। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে যে ঐতিহাসিক ভাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে তা নতুন উচ্চতায় নিয়ে বহুমাত্রিকতার রূপ দানে তিনি বাংলাদেশের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

শাহরিয়ার আলম সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি কর্তৃক সৌদি আরবে হামলার তীব্র নিন্দা জানান ও সৌদি আরবের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। ইয়েমেন ইস্যুতে বাংলাদেশকে তাদের পাশে পাওয়া ও এর অব্যাহত সমর্থননের জন্য আদেল আল জুবাইর বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশের চমৎকার ব্যাবসায়িক পরিবেশের কথা উল্লেখ করে বাংলাদেশের সাথে সৌদি আরবের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধিতে বিটুবি (বিজনেস টু বিজনেস) সংলাপের ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বাংলাদেশের পিপিপিএ (পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ অথরিটি) ও সৌদি কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আহবান জানান, যা সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশ বিনিয়োগের জন্য অবারিত সুযোগ তৈরি করবে।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন খুব শীঘ্রই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে যা সম্ভাব্য সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করবে।

Previous Post

নারী দিবসে নিজের যে কাজ নিয়ে গর্বিত ববি

Next Post

ফুটবলার হওয়ার স্বপ্নে ‘চুল কেটে বিয়ে ঠেকানোর’ গল্প

Next Post
শিশু খেলোয়াড়রা মাঠে স্ট্রেচিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলার হওয়ার স্বপ্নে ‘চুল কেটে বিয়ে ঠেকানোর’ গল্প

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি উপজেলায় ১০ জন নারী উদ্যোক্তা তৈরি করবে ‘নগদ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT