চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারীর বৈঠক

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
6:28 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2020
in প্রবাস সংবাদ
A A
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারীর বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম-বার গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আহমেদ আল যুবায়ের এর সাথে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে অভ্যর্থনা জানান সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল যুবায়ের।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (প্রটোকল) রাষ্ট্রদূত আজজাম অল কাইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান এস এম আনিসুল হক, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এর প্রথম সচিব ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠককালে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম-বার মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সমস্যায় প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা সহ বাংলাদেশিদের বিষয়ে সৌদি সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজকীয় সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার পর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে এটাই তার প্রথম বৈঠক।

বৈশ্বিক করোনাভাইরাস এর মধ্যেও রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সৌদি আরবে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক, কূটনৈতিক কোরের ডিন মিস্টার দিয়া ইদ্দিন বামাখরামা এর সাথে বৈঠক করেন। এছাড়া জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন এ সময় কনস্যুলেটে সেবা নিতে আসা সাধারণ প্রবাসীদের সাথে কথা বলেন। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদসহ কনস্যুলেটের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন

Tags: দ্বিপাক্ষিক বৈঠক
Previous Post

কলকাতা চলচ্চিত্র উৎসব: শ্রদ্ধা জানানো হবে ভানু ও রবিশঙ্করকে

Next Post

সিরিজ না হলেও কোচদের পাবেন মুমিনুলরা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ না হলেও কোচদের পাবেন মুমিনুলরা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুটিয়ে আনা নয়, নারীর নিরাপত্তা নিশ্চিতে বিকল্প প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT