চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি থেকে ধরে আনা হলো রাজনের ‘খুনি’ কামরুলকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 পূর্বাহ্ন 15, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

সিলেটে শিশু রাজনকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামী কামরুল ইসলামকে সৌদি আরব থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার তাকে নিয়ে ঢাকায় পৌঁছান বাংলাদেশ পুলিশের তিন সদস্যের দল।

এরআগে কামরুলকে দেশে ফেরত আনতে ইন্টারপোল সংশ্লিষ্ট বাংলাদেশ পুলিশের ঊর্দ্ধতন তিন কর্মকতা মাহবুবুল করিম, মো. রহমত উল্লাহ ও এস এফ এম নিজাম উদ্দিন সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদ যান।

কামরুলকে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সব বিভাগের সব ধরনের প্রস্তুতি শেষে তাকে ১৫ অক্টোবর  আনা হবে বলে নিশ্চিত করেছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেদেশের পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় বাংলাদেশ মিশন এ প্রস্তুতি সম্পন্ন করে।

রাজন হত্যার পর কামরুল পালিয়ে সৌদি আরব যায়। জেদ্দায় আত্মগোপন করে থাকা অবস্থায় প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের একটি দল কামরুলকে ধরে সৌদি পুলিশের হাতে তুলে দেয়।

সৌদি আরব ও বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকায় দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি বাদশার অনুমতির নিয়ে কামরুলকে বাংলাদেশে আনা হলো।

গত ৮ জুলাই সিলেটের কুমরগাঁও বাসস্ট্যান্ডের পাশে চুরির অভিযোগে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ঘাতকরা। যে ভিডিও দেখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

বর্বোরোচিত এই ঘটনায় কামরুলসহ ১৩ জনকে আসামি করে গত ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে আজ দেশে ফিরিয়ে আনা কামরুল ছাড়াও অন্য ১০ জন আটকাবস্থায় রয়েছেন।

Tags: রাজন হত্যা
Previous Post

অভিবাসী সঙ্কট নিয়ে আবারো বৈঠকে ইইউ

Next Post

রিভিউয়ে সাক্ষীর সুযোগ নেই, এজেন্ডা বাস্তবায়নে বার্গম্যান

Next Post

রিভিউয়ে সাক্ষীর সুযোগ নেই, এজেন্ডা বাস্তবায়নে বার্গম্যান

রিভিউয়ে সাক্ষীর সুযোগ নেই, এজেন্ডা বাস্তবায়নে বার্গম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT