চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরব সব ধর্মের জন্য উন্মুক্ত: সৌদি যুবরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 25, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
সৌদি আরব-যুবরাজ

সৌদি আরবকে সব দেশের সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদির রাজধানী রিয়াদে বিনিয়োগ বিষয়ক এক সম্মেলনে মঙ্গলবার এ কথা বলেন তিনি। বিশ্বের ব্যবসা জগতে সৌদি সাম্রাজ্যের প্রভাবকে তুলে ধরতেই মূলত ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সম্মেলনের শুরুতেই সৌদি আরবের রক্ষণশীল সমাজ ব্যবস্থার সমালোচনা করে যুবরাজ বিন সালমান ঘোষণা দেন, সৌদি আরব ‘মধ্যপন্থি’ ইসলামে ফিরে যাচ্ছে এবং উগ্রপন্থা ‘নিশ্চিহ্ন’ করার পরিকল্পনা করছে।

সৌদি আরব বহু বছর ধরে তার কট্টরপন্থি ইসলামি শাসন ও জীবনব্যবস্থার জন্য পরিচিত। সেই দেশের রাজধানীতে সেখানকারই দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তির মুখে এমন বক্তব্য ছিল সেসব অতি রক্ষণশীল ধার্মিকদের উদ্দেশ্য করে, যাদেরকে ক্ষমতাসীন সৌদি রাজপরিবার সহ্য করছে শুধুই তাদের সমর্থনের বিনিময়ে।

৩২ বছর বয়সী মোহাম্মদ বলেন, ‘আমরা তো শুধু সেই মধ্যপন্থি ইসলাম ব্যবস্থায় ফিরে যাচ্ছি যা আগে ছিলাম, যা ছিল পুরো বিশ্বের সব ধর্মের জন্য উন্মুক্ত। আমরা আমাদের জীবনের ৩০ বছর কোনো ধরণের উগ্রবাদী চিন্তাধারা সামলানোর পেছনে অপচয় করব না। আমরা চরমপন্থা নির্মূল করব।’

যুবরাজ বলেন, সৌদি আরবের প্রতিষ্ঠা থেকে চলে আসা কর্মপদ্ধতি এখন আর কাজ চালানোর মতো নয়। তাই ৫শ’ বিলিয়ন ডলার বিনিয়োগ করে লোহিত সাগর উপকূলে নতুন একটি অত্যাধুনিক শহর গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি, যে শহরে অধিবাসীদের জন্য এমন জীবনব্যবস্থা থাকবে যা আজকের সৌদি আরবে নেই।

গত মাসে নারীদের গাড়ি চালানোর ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব।

Tags: সৌদি আরবসৌদি যুবরাজ
Previous Post

পূর্ণিমার ছবি পোস্টের পেছনের গল্প

Next Post

ডিটেকটিভ ব্রাঞ্চ নাকি ডি কোম্পানি!

Next Post

ডিটেকটিভ ব্রাঞ্চ নাকি ডি কোম্পানি!

২১ আগস্ট গ্রেনেড হামলায় আইজিপি নিরাপত্তার খোঁজ নেয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT