চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরব যাচ্ছেন নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 পূর্বাহ্ন 02, এপ্রিল 2016
in আন্তর্জাতিক
A A

রাষ্ট্রীয় সফরে রোববার সৌদি আরব যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরে ব্যবসা-বিনিয়োগ থেকে শুরু করে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা-বিষয়ক কয়েকটি চুক্তি সই হবে।

ভারতের ক্ষমতাসীন দল ও সরকারি কর্মকর্তাদের তরফ থেকে বলা হচ্ছে, এ সফরের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করে ইসলামাবাদকে চাপে ফেলতে চাইছে নয়াদিল্লি।

কয়েক মাস আগে পাকিস্তানের আরেক ঘনিষ্ঠ মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেন নরেন্দ্র মোদি। সে সময় ইউএইর সঙ্গে ভারতের নিরাপত্তা সহযোগিতা-বিষয়ক চুক্তি সই হয়। দুই দেশের শীর্ষপর্যায়ের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে নিয়মিত বৈঠকের বিষয়টি চুক্তিতে উল্লেখ রয়েছে। ধারণা করা হচ্ছে সৌদি আরবের সঙ্গেও ব্যবসা-বিনিয়োগের পাশাপাশি নিরাপত্তা-বিষয়ক চুক্তি সই করবে ভারত।

ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মহাসচিব রাম মাদভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি আরব সফর প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি খুবই সহজ। আমরা পাকিস্তানকে মোকাবেলা করতে সবকিছুই করব। ইসলামাবাদের মিত্রদের মন জয় করতে অর্থনীতি থেকে শুরু করে আবেগীয় বন্ধন পর্যন্ত সব কৌশল প্রয়োগ করা হবে।’

এখন পর্যন্ত সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক পুরোটাই ব্যবসায়িক। ভারতের শীর্ষ জ্বালানি সরবরাহকারী সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটিতে মোট ৩৫ লাখ ভারতীয় অভিবাসী রয়েছে। কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে কিছু নিরাপত্তা সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। মোদি এখন এ সম্পর্ক আরো সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছেন।

Tags: নরেন্দ্র মোদিসৌদি আরব
Previous Post

যশোরে নদী খননের নামে কৃষি জমি গ্রাস

Next Post

বিশুদ্ধ পানি পানের পাশাপাশি ব্যবহার নিশ্চিত করা জরুরি

Next Post

বিশুদ্ধ পানি পানের পাশাপাশি ব্যবহার নিশ্চিত করা জরুরি

'কৃষি বাজেট কৃষকের বাজেট' অনুষ্ঠানে কৃষকদের নানা দাবি-সুপারিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT