চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে মুক্তি পাচ্ছে ‘রোবট ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 24, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন-টু পয়েন্ট জিরো

চ্যানেল আই অনলাইন-টু পয়েন্ট জিরো

২০১৮ সালের ১৩ এপ্রিল মুক্তির প্রতীক্ষায় থাকা রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘টু পয়েন্ট জিরো’র জন্য এসেছে নতুন সুখবর। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে এবার এই চলচ্চিত্র মুক্তি পাচ্ছে সৌদি আরবেও।

১৯৮০ সাল থেকে কট্টরপন্থী শাসকদের আদেশে সৌদি আরবে চলচ্চিত্র প্রদর্শনী নিষিদ্ধ ছিল। তবে, মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকেই বদলে যাচ্ছে সৌদি আরবের চিত্রপট। নারীরা এর মধ্যেই পেয়েছেন নিজে গাড়ি চালানোর অধিকার। এবার উন্মোচিত হল চলচ্চিত্র প্রদর্শনের দ্বার। রজনীকান্তের ‘টু পয়েন্ট জিরো’র মাধ্যমেই নতুনভাবে শুরু হচ্ছে সৌদি আরবে চলচ্চিত্র প্রদর্শনী।

তামিল চলচ্চিত্রের কাণ্ডারিরা মনে করছেন, সৌদি আরবে ভারতীয় চলচ্চিত্রের প্রবেশ পশ্চিম এশিয়ায় তাঁদের ব্যবসা আরও ২৫ শতাংশ বাড়িয়ে দিতে পারে।

মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকান অঞ্চলে ভারতীয় চলচ্চিত্র সেই রাজ কাপুরের আমল থেকেই জনপ্রিয়। মিশরে আগে থেকেই তামিল চলচ্চিত্রের কদর অনেক, এমনকি ভারতে মুক্তির একদিন আগেই সেখানে চলচ্চিত্রগুলো মুক্তি দেয়া হয়।

আগামী মার্চ থেকে চলচ্চিত্র প্রদর্শনীর জন্য তৈরি সৌদি আরবের সিনেমা হলগুলো। ২০৩০ সালের মধ্যে ২০০০ স্ক্রিনের ব্যবস্থা করার পরিকল্পনাও করা হয়েছে সেখানে। ভারতের চলচ্চিত্র, বিশেষ করে তামিল ও দক্ষিণ ভারতের অন্যান্য চলচ্চিত্রের ব্যবসার জন্য সৌদি আরব খুবই ভালো বাজার হয়ে উঠবে বলে আশা করছেন সবাই।

Tags: অক্ষয় কুমারটু পয়েন্ট জিরোরজনীকান্ত
Previous Post

নতুন বছরে সম্পর্কটাকে সুন্দর রাখতে যা করবেন

Next Post

পিটাইয়া খেলবা দেখবা, সব ঠাণ্ডা: যুবাদের প্রতি মাশরাফী

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিটাইয়া খেলবা দেখবা, সব ঠাণ্ডা: যুবাদের প্রতি মাশরাফী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT