চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বৃক্ষরোপণে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেয়ার আহ্বান

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
9:11 পূর্বাহ্ন 28, জুন 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের প্রতিনিধি ও সৌদি কর্মকর্তা বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন বৃক্ষ রোপণের যে কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়ন করতে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। আল কাসিম প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সউদ বিন আবদুল আজিজ এর সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আহবান জানান।

এ সময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন আল কাসিম প্রদেশ নানা রকম ফল, সবজি ও খেজুর উৎপাদনে অত্যন্ত প্রসিদ্ধ। এখানের বিভিন্ন কৃষি খামারে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছে। বাংলাদেশ ও সবজি উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে এবং সবজি উৎপাদন ও কৃষি কাজে দক্ষ জনশক্তি বাংলাদেশের রয়েছে।

রাষ্ট্রদূত আল কাসিম প্রদেশের কৃষি খামারে বাংলাদেশ থেকে প্রয়োজনে আরও কৃষি শ্রমিক নিয়োগের আহবান জানান। এ সময় গভর্নর জানান, বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এসে আল কাসিমে কৃষি পন্য উৎপাদন ও তার বানিজ্যিকীকরণ নিয়ে সম্ভাব্য আলোচনার জন্য সেখানকার চেম্বার অব কমার্সের সাথে আলোচনা করতে পারে এবং এক্ষেত্রে তার অফিসের সহযোগিতার আশ্বাস দেন।

আল কাসিম প্রদেশ পর্যটন ও সাংস্কৃতিক উৎসবের জন্য বিখ্যাত। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন সুবিধা ও কক্সবাজারের সমুদ্র সৈকত, সিলেট এর চা বাগান ও সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের কথা উল্লেখ করে দুদেশের মধ্যে পর্যটন বৃদ্ধির আহবান জানান। রাষ্ট্রদূত বলেন, এতে ভাতৃপ্রতিম দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় হবে।

রাষ্ট্রদূত আল কাসিমের বিভিন্ন মর্গে থাকা বাংলদেশিদের মৃতদেহ বাংলাদেশে দ্রুত ফেরত পাঠানোর ক্ষেত্রে সহায়তা চাইলে গভর্ণর তাৎক্ষণিকভাবে তার অফিসকে সংশ্লিষ্ট কফিলদের সাথে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেবার নির্দেশ দেন।

আল কাসিম জেলে প্রায় ৩০ জন বাংলাদেশি বিভিন্ন অপরাধে বন্দী রয়েছেন উল্লেখ করে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যাদের অপরাধ গুরুতর নয় জানিয়ে সাধারণ ক্ষমার অনুরোধ জানান। এ সময় গভর্নর গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান। এছাড়াও গভর্নর বাংলাদেশ সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন।

এর আগে রাষ্ট্রদূত রোববার সকালে আল কাসিম প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আলী বিন হাসান বিন মারদি এর সাথে বৈঠক করেন। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশি কোন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়ে পুলিশের সহায়তা চাইলে তাকে দ্রুত সেবা প্রদানের অনুরোধ জানালে পুলিশ প্রধান সহায়তার আশ্বাস দেন। পুলিশ প্রধান আল কাসিমে অবস্থিত বাংলাদেশিদের প্রশংসা করেন ও তাদের যেকোন সমস্যা জানানো হলে সহায়তার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গতকাল রাতে আল কাসিম শহরে বসবাসরত বিভিন্ন পেশার অভিবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি অভিবাসীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন ও দ্রুত সমাধানের আশ্বাস দেন। রাষ্ট্রদূত অভিবাসীদের সৌদি আরবে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করার আহবান জানান। উল্লেখ্য, আল কাসিম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে প্রায় ৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়াশোনা করছে। এছাড়া এখানে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষক ও বিভিন্ন হাসপাতালে কিছু চিকিৎসক কর্মরত রয়েছেন।

Tags: কৃষি শ্রমিকসৌদি আরব
Previous Post

করোনাভাইরাস: বিশ্বজুড়ে শনাক্তের সংখ্যা ১৮ কোটি ১৮ লাখ ছাড়ালো

Next Post

রোনালদোদের ‘সাবেক চ্যাম্পিয়ন’ বানিয়ে সেরা আটে বেলজিয়াম

Next Post
বেলজিয়াম ফুটবল দল গোল উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোদের ‘সাবেক চ্যাম্পিয়ন’ বানিয়ে সেরা আটে বেলজিয়াম

মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজার বিস্ফোরণের কারণ তদন্তে ৫ সদস্যের কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT