চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বিজয় দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 17, ডিসেম্বর 2019
in আন্তর্জাতিক
A A

এম ওয়াই আলাউদ্দিন: সৌদি আরবে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট, জাতীয় ও ব্রিটিশ কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ ও জেদ্দায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে।

সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রদূত গোলাম মসীহ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সূচনা করেন। পরে শহীদদের স্মরণে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত, দূতাবাস ও কনস্যুলেট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্তবাণী পাঠ করে শুনানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন।

দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম, মিনিস্টার আনিসুল হক, ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকীসহ রিয়াদে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এছাড়া জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কনস্যুলেট প্রাঙ্গণে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন কন্সাল জেনারেল ফয়সাল আহমেদ। পরে প্রবাসীদের উদ্দেশে কন্সাল জেনারেল বলেন: বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল । প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং সাউদি আরবের আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহবান জানান তিনি।

জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শিক্ষা ও শ্রম) কাজী সালাহ উদ্দিনের উপস্থাপনায় দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কল্যাণ কাউন্সিলর আমিনুল ইসলাম, ওআইসির কর্মকর্তা সালাহ উদ্দিন মাহমুদ, কাউন্সিলর মুজিবুর রহমান এবং প্রথম সচিব (ভিসা, পাসপোর্ট) মোহাম্মদ কামরুজ্জামান।

কনস্যুলেটের কর্মসূচির মধ্যে ছিলো কোরআন থেকে তেলাওয়াত, বাণী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূইয়া কতৃক রণাঙ্গণের স্মৃতিচারণ, অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৫২ থেকে ৭১ চেতনার বাংলাদেশ শীর্ষক লেজার শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে কনস্যুলেট ভবনে করা হয় বর্ণিল আলোকসজ্জা। এছাড়া জেদ্দা এবং রিয়াদে অবস্থিত স্কুলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ,ইন্টারন্যাশনাল স্কুল”, জেদ্দার বাংলা ও ইংরেজী শাখার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত “বিজয়ফুল” তৈরি, মহান বিজয় দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও স্বরচিত কবিতা-ছড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা সহ মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে উদযাপন করা হয় মহান বিজয় দিবস।

Tags: উদযাপনবিজয় দিবসসৌদি আরব
Previous Post

মুন সিনেমা হল: অবশেষে ৯৯ কোটি টাকার চেক হস্তান্তর

Next Post

ধর্মকে অবশ্যই পুরো দেশের প্রেক্ষাপটে দেখতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

Next Post
ভারতের সুপ্রিম কোর্ট-ধর্মের সীমানা নেই

ধর্মকে অবশ্যই পুরো দেশের প্রেক্ষাপটে দেখতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

একাত্তরের পর কোনো মুসলমান ভারতে যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT