চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
7:32 অপরাহ্ন 14, আগস্ট 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সৌদি আরবের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাংলাদেশি পতাকাবাহী জাতীয় কারিকুলাম এ পরিচালিত ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’ জেদ্দা।  বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে তীব্র অর্থসংকটে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে জেদ্দা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।

সৌদি আরবে বাংলাদেশী প্রবাসী সন্তানদের দেশীয় সংস্কৃতি, কৃষ্টি কালচার, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভূমিকা অনস্বীকার্য। ১৯৭৯ সালেে  জাতীয় সংসদের সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী হাত ধরে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে বিদেশের মাটিতে যে কয়টি স্কুল রয়েছে এর মধ্যে পাশের হার, দেশীয় সংস্কৃতি লালনে সবচেয়ে শীর্ষে অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি।
করোনায় সৌদি সরকারের স্বাস্থ্য বিধি অনুসরণ করে দীর্ঘদিন বন্ধ থাকা এবং সৌদি সরকারের প্রবর্তিত আইনের কারণে অনেক সন্তানদের দেশে পাঠিয়ে দেওয়া কারণে স্কুলটি অর্থকষ্টে রয়েছে বলে জানিয়েছেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান মুকুল, তিনি বলেন: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সর্বশেষ সৌদি আরব সফরকালে প্রবাসী সন্তানদের জন্য সৌদি আরবে নিজস্ব ভূমিতে স্কুল প্রতিষ্ঠা করে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মাননীয় চেয়ারম্যান সৌদি আরব সফরকালে স্কুল পরিদর্শনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করলেও অদ্যাবধি  নিজস্ব ভূমিতে স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার এবং বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে অর্থসংকটে ভুগছে এই স্কুলটি বলে তিনি জানান।
সম্প্রতি স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচিত নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের পর রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এই আশঙ্কার কথা ব্যক্ত করেন পরিচালনা পর্ষদ।
কোভিড-১৯ এর কারণে অনেক প্রবাসী কর্মহীন হয়ে পড়ে, প্রবাসী অভিভাবকদের দেয়া টিউশন ফির মাধ্যমে এই স্কুলটি পরিচালিত হয়ে আসছে কিন্তু মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সেই স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিয়েছে । ইতোমধ্যে বিপুল সংখ্যক প্রবাসী চাকুরীজীবী কর্মহীন হয়ে আবার যারা ব্যবসার সাথে সম্পৃক্ত অনেক ব্যবসায়ী লোকসানের মুখে কর্মহীন হয়ে দেশে ফেরত গেছে। যেসব প্রবাসীরা থাকার চেষ্টা করছে তারাও পড়েছেন অর্থসংকটে দিতে পারছেন না নিয়মিত টিউশন ফি।
পরিচালনা পর্ষদ কর্তৃক উত্থাপিত তথ্যমতে স্কুলটির শতাধিক শিক্ষক শিক্ষিকা কর্মচারীর বেতন সরকারি ভ্যাট, ভবন ভাড়ায় প্রতি মাসে খরচ ২ লাখ রিয়াল এর উপর কিন্তু বিগত দুই বছর যাবত কোন অভিভাবক তাদের টিউশন ফি সঠিকভাবে পরিশোধ করতে পারছে না বা পারে নাই যার কারণে স্কুলটির স্থায়ী ভবন নির্মাণ করার জন্য ইতিপূর্বে যে অর্থ সঞ্চিত করা হয়েছিল সেই সঞ্চিত অর্থ দিয়ে কোনরকমে পরিচালনা ব্যয়, শিক্ষক/ কর্মচারী বেতন ভবন ভাড়া ইত্যাদি সরবরাহ করে আসছে । স্কুলের ব্যয় নির্বাহের  জন্য  সামনের দিনগুলো কিভাবে এই অর্থ যোগান দেয়া যায় এসব বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে স্কুল গভর্নিং বোর্ড।
সভায় জানানো হয় নবনির্বাচিত  গভর্নিং বোর্ড ইতিমধ্যে অনেক শিক্ষক/কর্মচারীকে বাধ্যতামূলক অবসর প্রদান, স্কুলের ট্রান্সপোর্ট সেক্টরে ব্যাপক সংস্কার এর মাধ্যমে পরিচালনা  ব্যয় অনেকটা সংকোচন হলেও এই মুহূর্তে বাংলাদেশ সরকারের বিশেষ অর্থ সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বিশেষ করে স্কুলের ব্যয় মেটানো, শিক্ষক-শিক্ষার্থীদের বেতন প্রবাহ স্বাভাবিক না রাখলে আগামীতে স্কুল বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এইজন্য বাংলাদেশ সরকার, প্রবাসী বিত্তবান ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন স্কুল গভর্নিং বোর্ড এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য ইতোমধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এর সাথে যোগাযোগ করা হয়েছে বলে  বৈঠকে জানিয়েছেন স্কুল গভর্নিং বোর্ড। তারা আশা করছেন  বহির্বিশ্বে বাংলাদেশের সবচেয়ে নন্দিত এই প্রতিষ্ঠানটিকে ধরে রাখা সকলের কর্তব্য এবং দায়িত্ব এর জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা না পেলে এই প্রতিষ্ঠানটিকে কোনো প্রকারেই পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন মতবিনিময় সভায়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল গভর্নিং বোর্ডের ভাইস মোহাম্মদ জয়নাল আবেদীন বোর্ড সদস্য মোঃ রাকিবুল রহমান, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হুমায়ুন কবির, রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকটনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আই এর সৌদিআরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, সহ-সভাপতি বাংলাভিশন পশ্চিমাঞ্চল প্রতিনিধি সোহেল রানা, সহ-সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এ টিভি জেদ্দা প্রতিনিধি বাহারউদ্দিন বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক চ্যানেল-২৪ এর সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমেদ, প্রচার সম্পাদক সময় টিভির জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপন, সিনিয়র সদস্য মোহনা টিভি প্রতিনিধি মোঃ ফিরোজ, সদস্য এশিয়ান টিভি জেদ্দা প্রতিনিধি কাউসার আব্দুস সালাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Tags: সৌদি আরব
Previous Post

বাবা-মা হারা পরীমনি যেন ন্যায়বিচার পায়: কোনাল

Next Post

যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্নির্মাণে বঙ্গবন্ধুর বীরত্বপূর্ণ সংগ্রাম

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্নির্মাণে বঙ্গবন্ধুর বীরত্বপূর্ণ সংগ্রাম

ডিপাই-গার্সিয়া মাঠে waving করে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকে বেতন কমানোয় খেলতে পারবেন ডিপাই-গার্সিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT