চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের বিরুদ্ধে ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 21, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০ মার্কিন নাগরিক সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছে।

ওই সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবের কথিত ভূমিকার কথা তুলে ধরে এ মামলা করা হয়।

ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটানের ফেডারেল আদালতে সোমবার এ মামলা করা হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই ঘটনা ৯/১১ নামে পরিচিত এবং এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়।

৯/১১’র ধারাবাহিক ওই হামলায় প্রায় তিন হাজার হাজার মানুষ নিহত হয়।

আল-কায়েদার সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে দাবি করে মামলার বাদিপক্ষ বলেছে, হামলাকারীদের তহবিল এবং সমর্থন যুগিয়েছে সৌদি আরব।

তারা আরও বলছে, হামলায় জড়িত অন্তত তিন জনের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক ছিল। এ ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা শঠতাপূর্ণ বলে দাবি করেন তারা।

আল-কায়েদার বিরুদ্ধে লড়াই করছে বলে এখন দাবি করে সৌদি আরব। অন্যদিকে সৌদি সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আল-কায়েদাকে বস্তুগত সহায়তা এবং সম্পদের যোগান দিয়েছে।

বাদিপক্ষের দাবি, সৌদি রাজপরিবার জড়িত না হলে ৯/১১’র হামলা চালানো সম্ভব হতো না। ফলে ৯/১১ ঘটনায় নিহত এবং আহতদের পুরোপুরি ক্ষতিপূরণ দিতে সৌদি আরব বাধ্য।

৯/১১ ঘটনায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক বলে দাবি করা হয়। প্রাপ্ত আলামতের ভিত্তিতে আরো মনে করা হয় যে, তাদের কারো কারো সঙ্গে সৌদি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশ ছিল।

Tags: ৯/১১ হামলাটুইন টাওয়ার হামলাসৌদি আরব
Previous Post

‘বিএনপির আন্দোলন মরাগাঙ্গের পানি, কখনো জোয়ার আসবে না’

Next Post

চার বছরে বনভূমি ২০ শতাংশে উন্নীত করার টার্গেট

Next Post

চার বছরে বনভূমি ২০ শতাংশে উন্নীত করার টার্গেট

প্রভাষ

বিয়ে করছেন ‘বাহুবলী’ প্রভাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT