চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির বাংলাদেশ দূতাবাসে প্রতিদিন শতাধিক অভিবাসীকে সেবা প্রদান

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
3:08 অপরাহ্ন 10, জুন 2021
in প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে করোনা মহামারির মধ্যেও সৌদি সরকার নির্দেশিত সকল বিধি নিষেধ মেনে প্রতিদিন প্রায় ছয় থেকে সাতশ বাংলাদেশি অভিবাসীকে নিয়মিত সেবা প্রদান করা হচ্ছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) অভিবাসীদের সকল সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

কনস্যুলার সেবা প্রদানকালে যেসকল প্রবাসীরা নানা সমস্যার কারণে দেশে ফিরে যেতে চাচ্ছেন তাদের ট্র্যাভেল পারমিট প্রদান করা হচ্ছে। দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন ও এক্সিট ভিসায় মেয়াদ উত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। এছাড়া অভিবাসীদের জন্য প্রবাসী কল্যাণ কার্ডের নিবন্ধন করা হয়। অভিবাসী শ্রমিকদের মালিক পক্ষ থেকে বকেয়া বেতন আদায়, কর্মজীবন শেষে সার্ভিস বেনেফিট আদায় করার জন্য সকল সহযোগিতা প্রদান করা হচ্ছে। কোন প্রবাসী মারা গেলে তার বকেয়া আদায়, মৃতদেহ দেশে প্রেরণসহ সকল প্রয়োজনীয় সহায়তা দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। বাংলাদেশি অভিবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবাও অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা প্রদান করা হয়। প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য নিয়মিত উদ্বুদ্ধ করা হয়। সেবা গ্রহণ করতে আসা অভিবাসীদের জন্য দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার উন্মুক্ত রাখা হয়েছে, যেখানে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ বিভিন্ন বই সর্বসাধারণের পাঠের জন্য রাখা হয়েছে।

সৌদি আরবে যে সকল বাংলাদেশি নারী গৃহকর্মী হিসেবে কর্মরত রয়েছেন তাদের আশ্রয়ের জন্য দূতাবাসের তত্ত্বাবধানে একটি সেইফ হাউজ পরিচালিত হচ্ছে। নারী গৃহকর্মীরা দূতাবাসে আশ্রয়ের জন্য আসলে তাদের সেইফ হাউজে পাঠিয়ে দেয়া হয়। সেখানে তাদের থাকা খাওয়া ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়া নারী গৃহকর্মীদের আইনগত সহায়তা প্রদান শেষে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। কোন প্রবাসী বাংলাদেশি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দেশে পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেবা গ্রহণ করতে আসা অভিবাসীদের সাথে ভালো আচরণের মাধ্যমে সেবা প্রদানের নির্দেশ প্রদান করে বলেন, সবাইকে সুন্দরভাবে সেবা প্রদান করতে হবে। কারো সাথে কোন অবস্থায়ই খারাপ আচরণ করা যাবেনা। দূতাবাস যে কোন প্রয়োজনে অভিবাসীদের পাশে রয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েক লক্ষ বাংলাদেশি বসবাস করছে, এখানে প্রবাসীরা চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রমঘন পেশায় নিয়োজিত রয়েছেন। এসকল প্রবাসীদের সেবা প্রদানের জন্য দূতাবাসের পাশাপাশি কয়েকটি প্রবাসী সেবা কেন্দ্র কাজ করছে। এ সকল সেবাকেন্দ্র থেকে সপ্তাহের প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পাসপোর্ট নবায়ন, রি-ইস্যুসহ বিভিন্ন জরুরি সেবা প্রদান করা হচ্ছে। সেই সাথে সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থিত ১৯টি প্রবাসী সেবাকেন্দ্র থেকেও প্রতিদিন প্রায় কয়েক হাজার অভিবাসীকে পাসপোর্টসহ বিভিন্ন জরুরি সেবা প্রদান করা হচ্ছে।

একই সাথে দূতাবাসের হটলাইন নাম্বারে বিভিন্ন পরামর্শ ও তথ্য প্রদান করা হচ্ছে। দূতাবাসের হটলাইন নাম্বারগুলো হচ্ছে- ৮০০১০০০১২৪(কনস্যুলার), ৮০০১০০০১২৫(শ্রম) ও ৮০০১০০০১২৬(পাসপোর্ট)। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে প্রবাসীদের নিয়মিত বিভিন্ন জরুরি বিষয়ে অবহিত করা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

Tags: বাংলাদেশ দূতাবাসসৌদি আরব
Previous Post

মোস্তাফিজ-মিঠুনে প্রাইম ব্যাংক, শাকিলে জিতল শেখ জামাল

Next Post

বিএনপি ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে: কাদের

Next Post
বিএনপি নেতার সাক্ষাৎকার, রাজনৈতিক আলোচনা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে: কাদের

চ্যানেল আই অনলাইন এর একজন সাংবাদিক বা উপস্থাপক, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও অনেক কথা সেদিন হতে পারতো যা হয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT