চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির জাজানের গভর্নর ও চেম্বার প্রেসিডেন্টের সাথে রাষ্ট্রদূতের বৈঠক

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
4:55 অপরাহ্ন 04, মার্চ 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
সৌদি আরবের জাজানের গভর্নর ও রাষ্ট্রদূত বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের জাজান প্রদেশের গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন নাসের বিন আব্দুল আজিজ আল সৌদ এর সাথে বৈঠক করেছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। জাজান প্রদেশের গভর্নরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এসময় বাংলাদেশের ব্যবসায়ীদের সৌদি আরবে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগে আগ্রহের বিষয়টি গভর্নরকে অবহিত করেন।

একইসাথে বাংলাদেশকে বিনিয়োগের জন্য অপার সুযোগের দেশ উল্লেখ করে সৌদি ব্যবসায়ীদেরও বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ জানান। এ সময় গভর্নর বাংলাদেশে বিনিয়োগের অবারিত সুযোগ রয়েছে জেনে সন্তোষ প্রকাশ করেন এবং জাজান প্রদেশের ইকনমিক সিটি ‘বেইশ (BAISH)’ এ বিনিয়োগ সুবিধা উল্লেখ করে এখানে বাংলাদেশের বিনিয়োগের অনুরোধ জানান। তিনি এ অঞ্চলের সমুদ্র বন্দর, পর্যটন এবং মানবসম্পদ খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

গভর্নর সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নে অভিবাসী বাংলাদেশীদের অবদানের কথা উল্লেখ করে তাদের ভূয়সী প্রশংসা করেন। জাজান এর গভর্নর এ অঞ্চলে বসবাসরত বাংলাদেশীদের কর্মদক্ষতা এবং অন্যান্যদের তুলনায় আইন কানুন মেনে চলার বিষয়টি উল্লেখ করে তাদের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে পর্যটন খাতে সহযোগিতার ওপর জোর দেন এবং দুদেশের পর্যটন কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে পর্যটক বিনিময়ের প্রস্তাব দেন।

রাষ্ট্রদূত জাজান প্রদেশের সমুদ্র, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য এতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী সৌদি আরবে প্রায় ২৩ লক্ষ বাংলাদেশি অভিবাসীর কর্মসংস্থানের জন্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া অভিবাসীদের করোনা ভাইরাসের চিকিৎসা সহায়তা প্রদান ও বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ইয়েমেন থেকে হুতি মিলিশিয়া কর্তৃক জাজান প্রদেশে বারবার আক্রমণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত ভাতৃপ্রতিম দেশ দুটির মধ্যে দীর্ঘকালের বন্ধুত্ব ও সহযোগিতার বিষয়টি উল্লেখ করে আগামি দিনে তা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) সৌদি আরবের জাজান প্রদেশের জাজান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট খালিদ বিন মোহাম্মদ সায়েগ এর সাথে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত দুদেশের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে উল্লেখ করে দুদেশের ব্যবসায়িক প্রতিনিধির পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধি দল প্রেরণ এবং দুদেশে অনুষ্ঠিত বিনিয়োগ ও বাণিজ্য মেলায় অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষিপণ্য, ঔষধ, চামড়াজাত পণ্য, মৎস্য এবং পর্যটন খাতকে অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও বাংলাদেশ হতে আমদানির আহবান জানান।

জাজান চেম্বারের প্রেসিডেন্ট ভৌগলিকভাবে এ অঞ্চলে সমুদ্র বন্দর ও আফ্রিকা মহাদেশের নিকটবর্তী হওয়ায় এখানে ব্যবসা বাণিজ্যের অপরিসীম সম্ভাবনা রয়েছে বলে জানান। চেম্বারের প্রেসিডেন্ট জাজান প্রদেশে বিনিয়োগ সুবিধা উল্লেখ করে এখানে বাংলাদেশি একক ও যৌথ বিনিয়োগকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী নিকটবর্তী সুবিধাজনক সময়ে সৌদি আরবে বিনিয়োগ মেলা, রোড- শো, বাংলাদেশ এক্সপো আয়োজনের বিষয়ে উল্লেখ করে সহযোগিতার অনুরোধ জানালে চেম্বারের প্রেসিডেন্ট এ বিষয়ে অবকাঠামোগত ও কারিগরিসহ সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকে দুদেশের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য ও আমদানি-রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে পুনরায় ঐক্যমত প্রকাশ করা হয় এবং আগামি দিনে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দুদেশের মধ্যে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tags: জাবেদ পাটোয়ারীসৌদি আরব
Previous Post

পুঁজিবাজারে ২০২২ সাল পর্যন্ত কালো টাকা বিনিয়োগের সুযোগ দাবি

Next Post

শ্রদ্ধাকে পুত্রবধূ করতে আপত্তি নেই রাকেশের

Next Post
শ্রদ্ধার জন্মদিন উদযাপন, বন্ধু ও পরিবারের সাথে আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধাকে পুত্রবধূ করতে আপত্তি নেই রাকেশের

চ্যানেল আই অনলাইন এর বিশেষ অনুষ্ঠানে অতিথি নারী বক্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে সুস্থতার সংখ্যা ৫ লাখ ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT