চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সহোদরসহ ৬ বাংলাদেশি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 29, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুইভাইসহ ৬ বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সৌদি সময় শুক্রবার ভোর ৩ টার দিকে দাম্মাম ও আলজুব আরা শহরের মাঝামাঝি স্থানে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ৫ জন সৌদি নাগরিকও নিহত হয়েছেন। বাংলাদেশে নিহতের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৪ জন ও ফরিদপুর সদর উপজেলার ২ জন রয়েছে।

নিহতরা হচ্ছেন- গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর দরাপের ডাঙ্গী এলাকার ওহেদ বেপারীর ছেলে এরশাদ বেপারী (২৮) ও হুমায়ন বেপারী (২৩), দক্ষিণ নাছের মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কোব্বাত খান (২৩) ও দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া আনছার মাতব্বর পাড়ার ছাহের মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২)।

অপর দুইজন হচ্ছেন ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আরান দেওয়ান ডাঙ্গীর আরান দেওয়ানের ছেলে ইদ্রিস দেওয়ান (৩২) ও সদরপুর উপজেলার হাজীগঞ্জ এলাকার অজ্ঞাত আরেকজন।

এরা সকলেই নির্মাণ শ্রমিকের কাজ করতো বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গোয়ালন্দের স্বজনরা বাংলাদেশ সময় শনিবার দুর্ঘটনার খবর জানতে পারেন। এরপর থেকেই চলছে নিহতদের পরিবারগুলোতে শোকের মাতম।

Tags: সড়ক দুঘর্টনাসৌদি আরব
Previous Post

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগামী ৫ বছরে ৩০ হাজার দক্ষ প্রকৌশলী প্রয়োজন

Next Post

লন্ডনে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

Next Post
লন্ডনে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

লন্ডনে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

নেইমার

এবার নেইমারকে ছাড়াই ছবি তুললেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT