চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে স্বাধীনতা দিবসে কূটনীতিকদের সংবর্ধনা

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
6:48 অপরাহ্ন 28, মার্চ 2022
in প্রবাস সংবাদ
A A
সৌদিতে স্বাধীনতা দিবসে কূটনীতিকদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রিয়াদের এসিসট্যান্ট ডেপুটি গভর্নর নাবিল আবদুল্লাহ আল তাওয়িল যোগ দেন।
এছাড়া সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী খালিদ বিন ফয়সাল আল সাহলি, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. হেশাম আল ফালেহ, ডিপ্লোম্যাটিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদ্বীন বামাখরামা, শুরা কাউন্সিলের সদস্যগন, সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগন, চেম্বার প্রতিনিধিরা সংবর্ধনায় যোগ দেন।
উক্ত সংবর্ধনায় রিয়াদের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ যোগ দেন। এছাড়া বাংলাদেশ কমিউনিটির চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার শতাধিক অভিবাসীও অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) কেক কাটেন। অনুষ্ঠানের শুরুতে সৌদি আরব ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।
রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত জাতিতে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে’।
রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা আগামী দিনে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবসম্পদ, পরিবেশসহ বিভিন্ন খাতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন’।
রাষ্ট্রদূত এ সময় সৌদি আরবের শান্তি ও স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের সমর্থন এবং এর ভাতৃপ্রতীম জনগনের সাথে বাংলাদেশ সরকারের সংহতি পূনর্ব্যাক্ত করেন।
অতিথিদের জন্য দূতাবাসের ফুল শোভিত বাগানে মনোরম পরিবেশে নৈশ ভোজের আয়োজন করা হয়। এছাড়া এ উপলক্ষ্যে দূতাবাসকে লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়। এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রিয়াদের একশত তলা উচ্চতা বিশিষ্ট আইকনিক কিংডম টাওয়ারকে লাল সবুজে প্রথমবারের মতো সজ্জিত করা হয়। ঐদিন প্রবাসি বাংলাদেশীদের নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানসহ স্বাধীনতা দিবসের অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
Tags: মহান স্বাধীনতা দিবস
Previous Post

মেক্সিকোয় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৯

Next Post

রমজান মাসে সরকারি অফিস সাড়ে ৬ ঘণ্টা

Next Post
বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বৈঠক, সবাই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান মাসে সরকারি অফিস সাড়ে ৬ ঘণ্টা

আল সালেহ মসজিদের সুন্দর আলোকিত দৃশ্য, বিশাল মসজিদ ও মিনারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: আল সালেহ মসজিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT