চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে টি২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2020
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি ক্রিকেটাররা সৌদিতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী টি২০ টুর্নামেন্টের উদ্বোধন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট মিনিস্টার ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাপস এম আনিসুল হক, সদস্য সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, কাউন্সিলর শ্রম ও কল্যাণ মেহেদী হাসান।

বাংলাদেশের বাহিরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত টি২০ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সৌদি আরব প্রবাসীরা। প্রথমবারের মতো দূতাবাসের উদ্যোগে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

ইন্টারন্যাশনাল ক্রিকেট এসোসিয়েশন আইসিসির সহযোগী প্রতিষ্ঠান সৌদি ক্রিকেট সেন্টার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের অ্যাসোসিয়েশন এর তালিকাভুক্ত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ৬টি টিম মোকাবিলা করছে। টিমগুলো হলো বাংলা লায়ন, বেঙ্গল ওয়ারিয়রস, হিন্দুস্থান ফাইটার্স,পাক কালান্দার্স, কাশ্মীরি লিজেন্ড এবং রিয়াদ ক্রিকেট ইলেভেন।

দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের প্রতিকৃতি এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম বিশেষ করে প্রবাসীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং আজকের বাংলাদেশসহ বিভিন্ন দেশের সমন্বয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন তারই অংশবিশেষ।

তিনি আরও বলেন, প্রবাসীদের শুধু আনন্দ দেয়া নয়, আমরা চাই মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা ভালো থাকুক।

পারিবারিক সমস্যাসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত প্রবাসীদের যে মৃত্যু হচ্ছে, তাদের উদ্দেশ্যে দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম প্রবাসীদেরকে নিয়মিত ব্যায়াম সহ তৈলাক্ত খাবার পরিহার করে খাবারের তালিকায় শাকসবজির পরিমানবেশী রাখাসহ পানি পান করা আহ্বান জানান।

উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ মাঠে গড়ায়। রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর ১নং গ্রাউন্ডে প্রথম দিনে মুখোমুখি হয় বেঙ্গল ওয়ারিয়রস ও বাংলা লায়ন, এতে বাংলা লায়নকে ২৮ রানে পরাজিত করে জয় পায় বেঙ্গল ওয়ারিয়রস। দ্বিতীয় গ্রাউন্ডে উত্তেজনাপূর্ণ খেলায় পাক কালান্দার্সকে তিন রানে হারিয়েছে হিন্দুস্তান ফাইটার্স। তৃতীয় গ্রাউন্ডে রিয়াদ ক্রিকেট ইলেভেনকে ৮ উইকেটে বিশাল ব্যবধানে পরাজয় করে কাশ্মীরি লিজেন্ড। লীগ পদ্ধতিতে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে আগামী ২০ মার্চ।

Tags: উদ্বোধনবঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীসৌদিতে
Previous Post

দ্রুত দুই উইকেট তুলে ম্যাচে ফিরল বাংলাদেশ

Next Post

সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আইনজীবীদের হয়রানির অভিযোগে ওসিকে আল্টিমেটাম

Next Post
সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আইনজীবীদের হয়রানির অভিযোগে ওসিকে আল্টিমেটাম. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আইনজীবীদের হয়রানির অভিযোগে ওসিকে আল্টিমেটাম

উৎসবের মঞ্চে আনন্দে ভাসছে তরুণরা, উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনে ১৪.৭৫ কোটি আয় করে আদিত্যের রেকর্ড!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT