চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে তৈরি হচ্ছে দূষণহীন শহর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 11, জানুয়ারি 2021
in আন্তর্জাতিক
A A
সৌদি আরবের একজন যুবরাজ পরিপাটি পোশাকে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তেল, গাড়ি, রাস্তা ও কার্বনবিহীন নতুন শহর নির্মাণের ভিশনের কথা জানিয়েছেন বিশ্বের তেল উৎপাদনে শীর্ষে থাকা দেশ সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।  সৌদি আরবের ভবিষ্যতের জন্য তার এ উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

রোববার টেলিভিশনে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি।

ভাষণে বলা হয়, “নিওম” নামে ৫০০ বিলিয়ন ডলারের যে প্রকল্প নেয়া হয়েছে তার অংশ হিসেবে “দ্য লাইন” নামে ১৭০ কিলোমিটার দীর্ঘ (১০৬ মাইল) এ উন্নয়ন প্রকল্প নেয়া হবে।  প্রথম প্রান্তিকে নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই লাইনটি হাঁটাই হবে সর্বোচ্চ যোগাযোগ মাধ্যম।  গাড়ি, রাস্তা বিহীন প্রাকৃতিক পরিবেশে ঘেরা ভবিষৎ প্রজন্মের জন্য হাইপার কানেকটেড বেল্ট হবে এটি।

শহরটিতে ২০৩০ সালের মধ্যে প্রায় দশ লাখ লোক বসবাস করতে পারবে এবং ৩ লাখ ৮০ হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হবে। নতুন এ শহরটি তৈরিতে খরচ হবে প্রায় একশো বিলিয়ন থেকে দু‘শ বিলিয়ন ডলার।

নিওম প্রজেক্টের প্রিন্স মোহাম্মদের মুকুট রত্ন, যে পরিকল্পনা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত রপ্তানিকারকের দেশের অর্থনীতির ক্ষেত্রে বৈচিত্র্য নিয়ে আসবে।  দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে প্রায় দশ হাজার বর্গমাইলেরও বেশি বিস্তৃত এলাকায় এ প্রকল্পটি নির্মাণের ঘোষণা দেয় ২০১৭ সালে।  প্রকল্পটিকে “সাহসী এবং দুসাহসিক স্বপ্ন” হিসাবে বর্ণনা করা হয় যা নতুন প্রযুক্তি এবং ব্যবসায়ের কেন্দ্রস্থল হয়ে উঠবে বলে আশা করা হয়।

প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই সংশয় ও রাজনৈতিক বিতর্কে জর্জরিত ছিল। বিশ্লেষকরা প্রশ্ন তোলে যে এটি বাস্তবসম্মত কিনা এবং প্রয়োজনীয় বিনিয়োগকে আকর্ষণ করতে পারবে কি না?

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের কথা উল্লেখ করে গণমাধ্যমকে প্রিন্স বলেন, ৫‘শ বিলিয়ন মার্কিন ডলারের ১০ বছরের ‘দ্য লাই ‘ প্রকল্পে সিংহভাগ বিনিয়োগ আসবে সৌদি সরকার, পিআইএফ এবং স্থানীয় ও বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে থেকে।

শহরটি “মানবজাতির জন্য বিপ্লব” হবে উল্লেখ করে ক্রাউন প্রিন্স বলেন, সমুদ্রের স্তর ও কার্বন নিঃসরণ বৃদ্ধির রোধে “শূন্য গাড়ি, শূন্য রাস্তা, শূন্য নির্গমন” এমন প্রকল্প বিরল।

তিনি বলেন, লাইনের মধ্যে কোনও যাত্রা ২০ মিনিটের বেশি হবে না।  শহরটির চারপাশে নির্মিত হবে “অতি-উচ্চ-গতির ট্রানজিট এবং স্বয়ংক্রিয় গতির সমাধান।

Tags: দূষণসৌদি আরব
Previous Post

ধর্ষণের শিকার নারীকে দোষারোপের প্রবণতায় উদ্বেগ এমজেএফের

Next Post

১৬ জানুয়ারির পর ছুটি না বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে লিগ্যাল নোটিশ

Next Post
আইনগত নোটিশের চিহ্ন সহ একটি ছবি, যা আইনি কার্যক্রমের নির্দেশনা দেয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ জানুয়ারির পর ছুটি না বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে লিগ্যাল নোটিশ

ভারত-বাংলাদেশ বাণিজ্য আলোচনা চলাকালে দুই নেতা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য জটিলতা দূর করতে একমত ভারত-বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT