চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
1:45 অপরাহ্ন 09, জুন 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে সৌদি আরবে লকডাউন এর পূর্বে যেসব প্রবাসীরা এক্সিট-রিএন্ট্রি অথবা এক্সিট ভিসা নিয়ে গেছেন। আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ থাকায় সৌদি থেকে তারা বের হতে পারেননি। তাদের জন্যবিশেষ বিমান চালু হচ্ছে।

এছাড়া সৌদি আরবে ভিজিট ও ওমরা ভিসায় এসে যারা ফেরত যেতে পারেননি এবং সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি তে অধ্যায়নরত ছাত্র/ছাত্রীরা দেশে ফেরত যেতে চান নিজ খরচে ওইসব ভিসা ধারীদের বাংলাদেশে ফেরত নেওয়ার লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মাধ্যমে দেশে ফেরত যেতে পারবেন বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রথমে দুটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে এসব যাত্রীরা দেশে ফেরত যেতে পারবেন। এর একটি আগামি ১৬ জুন ছেড়ে যাবে জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপর্ট থেকে আরেকটি ছেড়ে যাবে রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী আরও ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে দেশে ফেরত যাবার সুবিধা গ্রহণকারী প্রত্যেককে স্থানীয় কনস্যুলেট অথবা দূতাবাসে যোগাযোগ করে তাদের তালিকা করতে হবে ।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম ও কাউন্সিলর আমিনুল ইসলাম জানিয়েছেন জেদ্দা অঞ্চলের উল্লেখিত ভিসা প্রাপ্তরা যেতে আগ্রহী তাদেরকে দূতাবাসের নির্ধারিত ০৫৫৬২২১৮৫৮ নাম্বার এর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাসপোর্ট ফটোকপি এবং ভিসা ফটোকপি পাঠাতে হবে।

পরে দূতাবাস এবং কনস্যুলেট তালিকা তৈরি করে সংশ্লিষ্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে তালিকা পাঠালে সেখান থেকে টিকেট সংগ্রহ করে আগ্রহীরা বাংলাদেশে ফেরত যেতে পারবে বলে জানা গেছে।

এদিকে বিমান বাংলাদেশ এর রিজিওনাল ম্যানেজার জানিয়েছেন, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে ওইসব যাত্রীদেরকে বিমানে চড়তে হবে অসুস্থ অথবা করোনাভাইরাসে আক্রান্ত কেউ ফ্লাই করতে পারবেনা বলে জানিয়েছেন তিনি।

দূতাবাস অথবা কনস্যুলেটের তালিকার বাহিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিশেষ ফ্লাইটের মাধ্যমে কাউকে ট্রাভেল করতে দেয়া হবে না বলে তিনি জানিয়েছেন। তালিকা প্রাপ্তদের অবশ্যই রিয়াদ অথবা জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর অফিস থেকে টিকেট সংগ্রহ করতে হবে কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসব টিকেট বিক্রি করা হবে না বলে জানিয়েছেন।

Tags: করোনাকরোনাভাইরাসবিশেষ ফ্লাইট
Previous Post

ভারতে পরিযায়ীদের ঘরে ফেরাতে ১৫ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

Next Post

করোনামুক্ত থাকতে এন্টার্কটিকায় গবেষণা বন্ধ রাখছে নিউজিল্যান্ড

Next Post
আন্তর্জাতিক বরফের পাহাড় ও বরফের টুকরা, আর্কটিক অঞ্চলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনামুক্ত থাকতে এন্টার্কটিকায় গবেষণা বন্ধ রাখছে নিউজিল্যান্ড

বনি পয়েন্টার এর একটি ছবি, সুন্দর ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন গ্র্যামি জয়ী গায়িকা বনি পয়েন্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT