চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে অবৈধ অবস্থানকারীদের দেশে ফেরার বিশেষ সুযোগ

রুমী সাঈদ by রুমী সাঈদ
10:40 পূর্বাহ্ন 26, জানুয়ারি 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ নিজ দেশে ফেরার বিশেষ সুযোগ দেয়া হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে সেখানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার সহযোগিতার কাজ শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু কোম্পানি অথবা মুয়াসাসাতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের যাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার কারণে দেশে ফেরত যেতে পারছেন না তারা জাওয়াজাতের সহযোগিতায় এক্সিট ভিসা (খুরুজ নেহায়া) সংগ্রহ করে দেশে যেতে পারবেন।

সেজন্য শর্তসমূহ হলো
১. জেদ্দায় অবস্থিত কোম্পানি অথবা মুয়াসসাসার কর্মীগণ জেদ্দার কনস্যুলেটে আবেদন করবেন।
২. আমেল মানজিলি (বাড়ির গৃহকর্মী) বা সায়েক খাস (নিয়োগ কর্তার ব্যক্তিগত চালক) এ কার্যক্রমের আওতাভুক্ত নয়।
৩. কর্মীর ইকামা হয় নাই বা ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে (একমাস বা তার অধিক)।
৪. কর্মীর উপর হুরুপ/কর্মস্থল থেকে পলাতক কেস (মামলা) নেই।
৫. দেশে ফিরতে বাধা দেয় এমন কোন কেস (মামলা) কর্মীর ওপর নেই।
৬. কর্মীর কোন বকেয়া বেতন ভাতা দাবি নেই।
৭. কর্মীর নামে কোন গাড়ি নেই, ট্রাফিক জরিমানা থাকলে তা আবেদনের পূর্বেই পরিশোধ করতে হবে। ৮. কর্মীর অধীনে পরিবার (স্ত্রী-সন্তান) থাকলে তাদের ইকামা ফি কর্মীকেই পরিশোধ করতে হবে।
৯. কর্মীকে এক্সিট ভিসা পাওয়া মাত্রই নিজ খরচে ১৫ দিনের মধ্যে দেশে ফিরতে হবে।

স্বদেশে ফেরার জন্য করণীয়
১. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় আবেদনপত্র দাখিল করতে হবে। (প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (শুক্রবার,শনিবার ও অন্যান্য ছুটির দিন ব্যতিত)
২. আবেদনের সাথে পাসপোর্ট ও ইকামার ফটোকপি জমা দিতে হবে।
৩. এক্সিট ভিসা অনলাইনে দেখা যাবে, কোন পেপার দেয়া হবে না, যাদের আবশির আছে তারা ম্যাসেজ পাবেন, যাদের আবশির নেই তারা অনলাইনে চেক করে জেনে নিবেন।
৪. যাদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে তারা নিজ খরচে টিকেট সংগ্রহ করে সরাসরি সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
৫. যাদের মেয়াদসহ/মেয়াদহীন মূল পাসপোর্ট নেই তারা কনস্যুলার টিম থেকে আউটপাস নিয়ে নিজ খরচে টিকেট সংগ্রহ করে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। 

এ বিষয়ে বিনামূল্যে ৮০০২৪৪০০৫১ নম্বরে (শুক্র, শনি ও অন্যান্য ছুটির দিন ব্যতীত) যোগাযোগ করা যেতে পারে বলে জানিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ।

Tags: জেদ্দাসৌদিসৌদি আরবে
Previous Post

করোনা ভাইরাস ছড়ানোর গতি খুবই দ্রুত: শি জিনপিং

Next Post

সৌদি আরবে নজরুল একাডেমির কার্যক্রম শুরু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে নজরুল একাডেমির কার্যক্রম শুরু

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ উপস্থাপক ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মশ্রী পেলেন কঙ্গনা-করণ-একতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT