চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 পূর্বাহ্ন 15, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে আলাদা আলাদা বক্তব্য দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে সংশ্লিষ্ট সকলেই আগুন নিয়ন্ত্রণ এবং রোগীদের নিরাপদে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে তৎপর ছিলেন বলে কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার  রাতে ঘটনাস্থল পরিদর্শনশেষে যৌথ ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত হয়েছে হাসপাতালে তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে। ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, আগুন সাধারণত নিচের দিক থেকে উপরের দিকে যায়। এই বিষয় নিয়ে আমরা তদন্ত করছি এক্সপার্টরা কাজ করছেন। তদন্ত শেষ হলে আগুনের সূত্রপাতের সঠিক স্থান সম্পর্কে জানা যাবে।

এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছিলেন নিচ তলায় ওষুধের স্টোরেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে জি এম সালেহ উদ্দিন বলেন, বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডাক্তার,শিক্ষক, শিক্ষার্থী, নার্স, পুলিশ, র‍্যাব সবাই তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন প্রায় এগারশ’ রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। আধা ঘন্টা সময়ের মধ্যেই সকল রোগীকে উদ্ধার করে হাসপাতালে বাইরে নিরাপদে  বের করে আনা সম্ভব হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর

অগ্নিকাণ্ডের সময় শিশু ওয়ার্ডের ৭০ জন রোগী ভর্তি থাকলেও কেউ হতাহত হয়নি দাবি করে তিনি আরো বলেন, আই সি ইউ তে ১০ জন রোগী ভর্তি ছিলেন। এই ঘটনায় হাসপাতাল এ কোন রকম হতাহতের ঘটনা ঘটেনি। এখন এমার্জেন্সি সার্ভিস চালু আছে। রাতের মধ্যে সীমিত আকারে হাসপাতালের কার্যক্রম শুরু করা যাবে। রোগীদেরকে প্রাথমিকভাবে সকল সরকারি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আশেপাশের সকল এম্বুলেন্স সার্বক্ষণিক কাজ করেছে।

সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিদেশে অবস্থান করলেও তার মুখ্য সচিবের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সকল খবরাখবর তিনি নিয়েছেন বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে তৎপর ছিলেন

দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, “কিছুদিন আগেই আমাদের ফায়ার সার্ভিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে উদ্ধার কার্যক্রম চালাবে তার প্রশিক্ষণ দিয়েছিলো। সেটি আজ কাজে লেগেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী  আমরা সকলের প্রতি তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছি যেকোনো সহযোগিতা প্রদানের জন্য।”

এরপর অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে দুই ধরনের মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, “আগুন লেগেছে খবর পেয়ে খুব দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছে। আগুন সব সময় নিচের দিক থেকে উপরের দিকে যায়। তারপরেও বিষয়টা তদন্তের আওতায় রয়েছে আমাদের এক্সপার্টরা তদন্ত করছেন। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”

তবে হাসপাতালের ব্যবস্থাপনা সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “হাসপাতালে দুর্যোগ ব্যবস্থাপনা খুব ভাল ছিল। অনেকগুলি একজিট গেট ছিল যার ফলে রোগীরা খুব দ্রুতই বের হয়ে যেতে পেরেছেন। তারপরেও তদন্ত শেষে হাসপাতালে যদি কোন ত্রুটি থেকে থাকে, সে বিষয়টি চিহ্নিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থার সুপারিশ করা হবে।”

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল কালাম আজাদ বলেন, রোগীদের সরিয়ে নেওয়ার বিষয়ে প্রথমে আমরা সরকারি হাসপাতালগুলো কে প্রাধান্য দিয়েছি। যে বিভাগের রোগী তাদেরকে সেসব বিশেষায়িত হাসপাতাল গুলোতে নিয়ে যাওয়ার জন্য প্রথমে বলেছিলাম। কিন্তু পরবর্তীতে নির্দেশনার অভাবে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা বেশিরভাগ রোগীকেই ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন। তারপরও আমরা সেখানে চাপ হলে রোগীদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছি।

সোহরাওয়ার্দী হাসপাতালে আজ রাতের মধ্যেই আংশিক নয় বেশিরভাগ অংশই সেবা চালু করা সম্ভব দাবি করে তিনি বলেন, শুধুমাত্র অগ্নিকাণ্ডের স্থানটুকু ছাড়া প্রায় পুরো হাসপাতাল এই সেবা চালু করা সম্ভব হবে। তবে রোগীরা তাদের পছন্দ অনুযায়ী যে সব হাসপাতলে গেছেন সেখানেই সেবা নিতে পারবেন। অথবা তারা চাইলে তাদেরকে ফেরত নিয়ে আসা হবে।

ছবি: আরেফিন তানজীব

Tags: সোহরাওয়ার্দী হাসপাতাল
Previous Post

সোহরাওয়ার্দী হাসপাতালের একাংশ আগুনে পুড়ে ছাই

Next Post

স্বস্তির লিডের খোঁজে প্রোটিয়ারা

Next Post

স্বস্তির লিডের খোঁজে প্রোটিয়ারা

সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড: রোগী স্থানান্তরের সময় এক শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT