চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমালিয়ায় শান্তিরক্ষী ঘাঁটিতে জঙ্গি হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 02, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A
সোমালিয়া-আল শাবাব-জঙ্গি হামলা-শান্তিরক্ষী ঘাঁটি

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি শান্তিরক্ষী ঘাঁটিতে জঙ্গি সংগঠন আল শাবাব গুলিবর্ষণ ও বোমা হামলা চালিয়েছে।

বিবিসি জানায়, হামলায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে হামলা প্রতিহতকারী এইউ এবং সোমালি বাহিনী জানিয়েছে, দু’পক্ষেরই অনেকে নিহত হয়েছে।

আল শাবাব জঙ্গিরা রোববার মোগাদিশুর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারের শহরে শান্তিরক্ষী বাহিনীর ওই ঘাঁটির বাইরে প্রথমে দু’টো গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর শুরু হয় গুলিবর্ষণ।

স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, বিকট শব্দে বোমা বিস্ফোরণের পর টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে তারা ব্যাপক গুলি বিনিময়ের শব্দ শুনেছে।

সোমালিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুলআজিজ আলী ইবরাহিম জিলধিবান বিবিসি’কে জানান, আল শাবাবের ২০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।

‘তারা ঘাঁটির ভেতর ঢুকতে পারেনি’ বলেন তিনি, ‘আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণে গুলি, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র উদ্ধার করেছি।’

এইউ একটি প্যান-আফ্রিকান সংগঠন। এর সদস্য রাষ্ট্র রাষ্ট্র মোট ৫৪টি। পুরো আফ্রিকা মহাদেশে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে গঠিত হয় সংগঠনটি।

সম্প্রতি সোমালিয়ার নিজস্ব বাহিনীর সঙ্গে এইউ’র শান্তিরক্ষী বাহিনীর মিলিত প্রচেষ্টায় দেশটির শহর অঞ্চলের বেশিরভাগ এলাকা থেকেই জঙ্গিদের উৎখাত করা সম্ভব হয়েছে। আর এ কারণেই সম্প্রতি রাজধানী মোগাদিশুতে দফায় দফায় শান্তিরক্ষীদের ওপর বোমা হামলা চালাচ্ছে আল শাবাব।

Tags: আল-শাবাবসোমালিয়া-হামলা
Previous Post

ডাকসু নির্বাচনের দাবিতে আবারও অনশনে ওয়ালিদ আশরাফ

Next Post

গানেই হিট হয়েছিলো মনপুরা, স্বপ্নজালে কি গান নেই?

Next Post
স্বপ্নজাল

গানেই হিট হয়েছিলো মনপুরা, স্বপ্নজালে কি গান নেই?

ফাইল ফটো

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT