চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার থেকে স্বর্ণের দাম কমছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 18, মার্চ 2018
in অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। নতুন দাম কার্যকর হবে সোমবার থেকে।

রোববার বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দাম হ্রাস পাওয়ায় প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ৯৭২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৩ হাজার ৬২৩ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়। আগামীকাল সোমবার থেকে নতুন এই দরে সারাদেশে স্বর্ণ বিক্রি হবে।

আজ রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫২ হাজার ২৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৯২২ টাকা, ১৮ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৭ হাজার ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম পুনর্নির্ধারণ করায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ১ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণর ভরিতে ৯৯১ টাকা দাম কমছে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রূপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

একাধিক জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অলংকার তৈরিতে স্বর্ণের দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।

পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ঘোষিত এই দরে ব্যবসায়ীদের স্বর্ণ বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে সমিতির পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে গ্রাহক সেবা নিশ্চিতকরাণ ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে ঘোষিত স্বর্ণ নীতিমালা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

Tags: সোনার দামস্বর্ণের দামস্বর্ণের দাম কমলো
Previous Post

এজ ব্রাউজার ব্যবহারে বাধ্য করবে উইন্ডোজ টেন

Next Post

শীর্ষে থেকেই শেষ করল আবাহনী

Next Post

শীর্ষে থেকেই শেষ করল আবাহনী

ফাইনালের জন্য ‘ব্র্যান্ড নিউ’ উইকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT