চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার একই জায়গা থেকে খেলবেন মাশরাফী-তামিমরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 10, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক নাটকের পর কুমিল্লা-রংপুর কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে সিদ্ধান্তে এসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। রোববার বৃষ্টির কারণে যেখানে ম্যাচ শেষ হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টায় ঠিক সেখান থেকেই আবার শুরু হবে খেলা।

ফাইনালে ওঠার লড়াই দেখতে দর্শকরা যে টিকিটে রোববার মাঠে এসেছিলেন, সোমবারের জন্য তাদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে না। আগের টিকিট দেখিয়েই তারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

নাটকের আগে রোববার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি ৭ ওভার গড়ানোর পর মিরপুরে বৃষ্টি শুরু হয়। এক উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছিল মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্স। রাত সোয়া ৯টায় বৃষ্টি থামলে মাঠ শুকানোর কাজে নামেন মাঠকর্মীরা। কিন্তু মাঠ খেলার উপযোগী করতে ম্যাচের কাট-অফ টাইম সাড়ে ৯টা পেরিয়ে যাওয়ার উপক্রম হয়। এদিকে ন্যূনতম ৫ ওভারের জন্য খেলা শুরুর শেষ সময় ছিল রাত সাড়ে ৯টা।

বল তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোর্টে। কেননা ম্যাচটি পণ্ড হলে লিগপর্বে শীর্ষে থাকার সুবাদে তারাই উঠে যেত ফাইনালে। কিন্তু শেষ পর্যন্ত একরকম বাই-লজের নিয়ম ভাঙল আয়োজকরাই। ‘বিপিএলের স্বার্থে’ যেভাবেই হোক খেলা চালানোর জন্য দরকষাকষি চলে অনেকক্ষণ।

দুই অধিনায়ক, স্টাফ, কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি কর্মকর্তারা মাঠে দীর্ঘ সময় আলোচনা-পর্যালোচনা চালিয়ে যান। সমাধানে আসতে আসতে ঘড়ির কাটা ১০টা পেরিয়ে যায়।

তখন বিপিএল গভর্নিং কাউন্সিল শুরুতে সিদ্ধান্ত নেয় খেলা শুরুর কাট-অফ টাইম সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টা বাড়িয়ে দেয়ার। তাতেও অবশ্য রাতে আর ম্যাচ গড়াল না। বৃষ্টি থামার ১ ঘণ্টা ১০ মিনিট পর রাত ১০টা ১০ মিনিটে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা আসে সোমবার গড়াবে ম্যাচের বাকি অংশ।

‘বিপিএলের স্বার্থে’ ম্যাচ পরেরদিনে গড়ানোর সিদ্ধান্তে রাজি হওয়ায় কুমিল্লার অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে রংপুরের অধিনায়ক মাশরাফী বলেছেন,
‘তামিমকে অনেক ধন্যবাদ সিদ্ধান্তে রাজি হওয়ায় জন্য। বিপিএলের স্বার্থেই আমরা কালকে খেলবো।’

পাল্টা ধন্যবাদ ছিল তামিমেরও। সঙ্গে বলেছেন, ‘বিপিএলের স্বার্থেই আমরা কালকে ম্যাচ খেলবো। আমরা আরও ভাল প্রস্তুতি নিতে পারব এখন!’

এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে ব্যাট করে মাশরাফীর দল। ৫৫ রান তোলার পর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে খেলা থেমে যায়। এলিমিনেটরে খুলনার বিপক্ষে ঝড় তুলে সেঞ্চুরি করা ক্রিস গেইল এদিন শুরুতেই ফিরে যান। ১০ বলে ৩ রানে মেহেদীর স্পিনে তুলে মারতে যেয়ে মালিকের হাতে ক্যাচ দেন।

তবে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান জোনাথন চার্লস ঝড় তুলে সেটা পুষিয়ে দেয়ার চেষ্টা করেন। বৃষ্টি পর্যন্ত ৪টি করে চার-ছয়ে ২৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গী ব্রেন্ডন ম্যাককালাম ৪ রানে ব্যাট করছিলেন।

Tags: বিপিএল-২০১৭
Previous Post

মধ্যপ্রাচ্যের চলমান আগুনে ঘি ঢাললেন ট্রাম্প

Next Post

ঢাবিতে ক্যান্টিন ম্যানেজারকে ছাত্রলীগ নেতার মারধর

Next Post
ছাত্রলীগ নেতার মারধরের ঘটনায় আহত যুবক, ঢাবি ক্যাম্পাসে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে ক্যান্টিন ম্যানেজারকে ছাত্রলীগ নেতার মারধর

NRBC Bank logo with Bengali slogan and green background. Channel i News - চ্যানেল আই নিউজ

এনঅারবিসি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT