চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোবার্সের ৫০ বছর পুরনো রেকর্ডে সঙ্গী স্মিথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 05, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

মাত্র ২৬ রান দূরে থেকে মেলবোর্ন টেস্ট শেষ করেছিলেন স্টিভেন স্মিথ। অপেক্ষা ছিল দারুণ একটি মাইলফলকের। সিডনিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। অস্ট্রেলীয় অধিনায়ক রানফোয়ারার ধারাবাহিকতায় ছুঁয়ে ফেললেন স্যার গ্যারি সোবার্সের ৫০ বছর বয়সী সেই রেকর্ডকে।

দ্বিতীয় দ্রুততম ১১১ ইনিংসে টেস্টে ৬ হাজার রান তোলার কৃতিত্ব এখন সোবার্সের সঙ্গী স্মিথও। ক্যারিবীয় কিংবদন্তি ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ১৯৬৮ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। মাত্র ৬৮ ইনিংসে ৬ হাজার রান করে সবার উপরে কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান।

রেকর্ড ছোঁয়ার দিনে অ্যাশেজের শেষ টেস্টে আরও একবার ইংলিশদের কাঁদানোর প্রস্তুতি নিচ্ছেন স্মিথ। সঙ্গে আছেন উসমান খাজা। সফরকারীদের প্রথম ইনিংসে দেওয়া ৩৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধাজনক অবস্থানে স্বাগতিকরা। আট উইকেট হাতে নিয়ে পিছিয়ে আছে ১৫৩ রানে।

২৩৩ রানে প্রথম দিন শেষ করা ইংলিশরা বাকি পাঁচ উইকেট হারিয়ে তুলেছে ১১৩ রান। আগের দিন ৫৫ রানে অপরাজিত থাকা ডেভিড মালান দ্বিতীয় দিনের শুরুতে আউট হয়েছেন ৬২ রানে। পরে অলরাউন্ডার টম কুরানের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে তিনশোর বেশি স্কোর পাইয়ে দেন আরেক অলরাউন্ডার মঈন আলি। মঈনের ব্যাটে এসেছে ৩০, আর কুরান করেছেন ৩৯ রান। শেষদিকে স্টুয়ার্ট ব্রডের ৩১ সফরকারীদের দাঁড় করায় সম্মানজনক জায়গায়।

৪ উইকেট নিয়ে অজিদের সেরা বোলার প্যাট কামিন্স। সমান দুটি করে উইকেট শিকার মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের। আরেকটি উইকেট গেছে নাথান লায়নের পকেটে।

ইনিংসের শুরুতে ধাক্কা খেয়েছিল অজিরাও। রানের খাতা খোলার আগেই সাজঘরে ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। সেখান থেকেই শুরু ইংলিশদের হতাশা। খাজার সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার যখন সাজঘরে ফিরেছেন, তখন তার সংগ্রহ ৫৬। বাকিটা দিনটা হেসে খেলে পার করে দেন অধিনায়ক স্মিথ ও খাজা। তৃতীয় দিনে ষষ্ঠ শতকের স্বপ্নে মাঠে নামবেন খাজা। অপরাজিত ৯১ রানে। আর স্মিথ করেছেন ৪৪ রান।

Tags: অ্যাশেজ ২০১৭-১৮সোবার্সস্টিভেন স্মিথ
Previous Post

নোবেলের মতো ‘বাংলাদেশ প্রাইজ’ প্রবর্তনের আহ্বান

Next Post

লেটস টেক, নো রিটেক, অনলি ওয়ানটেক

Next Post

লেটস টেক, নো রিটেক, অনলি ওয়ানটেক

রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT