চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনমের বিয়েতে কেন অনুপস্থিত প্রিয়াঙ্কা ও দীপিকা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 09, মে 2018
in বিনোদন
A A

মহা ধুমধামে হয়ে গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে। মঙ্গলবার দুপুরে ব্যবসায়ি আনন্দ আহুজার সঙ্গে গাঁটছাড়া বাঁধেন সোনম। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানসহ বলিউডের নামিদামি সব তারকারা। মঙ্গলবার রাতেই মুম্বাইয়ের পাঁচ তারকা লীলা হোটেলে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানেও হাজির বলিউডের প্রায় সব পরিচিত মুখ। কিন্তু নেই প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকা পাডুকোনের মতো তারকারা! কেন?

মেট গালায় উপস্থিত ছিলেন রিহানা

সোনমের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বিবাহোত্তর সংবর্ধনা পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকা পাডুকোনকে। অথচ এই দুই অভিনেত্রীর সাথেই সোনমের বেশ সখ্যতার খবর পাওয়া যায়! তাহলে কেনো তারা এড়িয়ে গেলেন সোনমের গায়ে হলুদ কিংবা বিয়ে? এমন প্রশ্ন খুবই স্বাভাবিক। তাহলে কি তাদের বন্ধুত্বে ফাটল ধরেছে!

মেট গালায় ভিন্ন সাজে ক্যাটি পেরি

না। দীপিকা কিংবা প্রিয়াঙ্কার সাথে এমন কিছু ঘটেনি সোনমের। মূলত মেট গালার জন্যই সোনমের বিয়েতে উপস্থিত ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন।

নিউইয়র্ক শহরের আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়ামের জন্য আয়োজিত একটি বার্ষিক চাঁদা তোলার উৎসব মেট গালা। যেখানে বিভিন্ন থিমের পোশাকে সাজ সজ্জায় অংশ নেন জনপ্রিয় সব তারকারা। আর এখানেই গেল বারের মতো এবারও যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা ও দীপিকা পাডুকোন। হলিউডের সঙ্গে তাদের কাজের সূত্রতা ধরেই গত দু বছর ধরে মেট গালায় উপস্থিত হচ্ছেন তারা।

এদিকে মেট গালায় উপস্থিত হওয়ার পর সেখান থেকেই সোজা ফ্রান্সে উড়ে গেছেন দীপিকা। ১০ ও ১১ মে তিনি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন।

প্রিয়াঙ্কা-দীপিকা ছাড়াও এ বছর মেট গালায় উপস্থিত ছিলেন রিহানা, ক্যাটি পেরি, জর্জ ক্লোনি, ফ্র‌্যান্স ম্যাকডোরমেন্ড, ক্‌যাট মোস এবং গ্রেটা জারওয়িংসহ অনেকে।

মেট গালায় আকর্ষণীয় পোশাকে ফ্র‌্যান্সিস ম্যাকডোর্মেন্ড

মেট গালা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়াম এর জন্য একটি বার্ষিক চাঁদা তোলার উৎসব। মেট গালাকে আনুষ্ঠানিকভাবে কস্টিউম ইনস্টিটিউট গালা বলা হয় এবং মেট বল নামেও পরিচিত। এটা কস্টিউম ইনস্টিটিউট এর বার্ষিক ফ্যাশন প্রদর্শনীর গ্র্যান্ড ওপেনিং হিসেবে চিহ্নিত। প্রত্যেক বছরের ইভেন্ট উৎযাপনের বিষয়বস্তু থাকে সে বছরের কস্টিউম ইনস্টিটিউট প্রদর্শনী। এবং প্রদর্শনী রাতে ফরমাল পোশাকের জন্য টোন সেট করা হয় যেহেতু অতিথিরা প্রত্যাশা করে প্রদর্শনীর বিষয়বস্তুর সাথে মিলিয়ে তারের ফ্যাশন পছন্দ করবে। প্রতি বছর ইভেন্টে অবৈতনিক সেলিব্রিটি ইভেন্ট ডে চেয়ারপারসনদেরও উপস্থিত করা হয়।

Tags: দীপিকাপ্রিয়াঙ্কামেট গালালিড বিনোদন
Previous Post

সুস্থ হয়ে উঠছেন ফার্গুসন

Next Post

The idea of Bengali Nationalism and Jibanananda Das

Next Post
Jibanananda Das-জীবনানন্দ দাশ

The idea of Bengali Nationalism and Jibanananda Das

উপকূলের শিশুদের জীবনে আলো ফেরাতে পারেনি সূর্যবাতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT