চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ আশরাফকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নেওয়ার প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 14, জুলাই 2015
in রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের একটির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তিনি সিদ্ধান্ত না জানানো পর্যন্ত লন্ডনে না যেতেও বলা হয়েছে তাকে।

শীর্ষ পর্যায়ের সূত্র বলছে, তিনি ইতিবাচক সিদ্ধান্ত জানালে ঈদের আগেই দুয়েকটি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। মন্ত্রীদের মধ্যে সৈয়দ আশরাফ যেনো প্রধানমন্ত্রীর পরেই অবস্থান করেন, প্রয়োজনে নতুন পদ সৃষ্টি করে সেখানে তার অবস্থান নিশ্চিত করার চিন্তা-ভাবনা আছে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অনেক গুজব আর জল্পনা-কল্পনার পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর এটাই ছিলো প্রধানমন্ত্রীর সঙ্গে সৈয়দ আশরাফের প্রথম বৈঠক।

দীর্ঘ বৈঠকে দল, সরকার এবং অন্যান্য বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে গণভবন সূত্রে জানা গেছে।

দপ্তর হারানোর পর সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন সাবেক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ। মন্ত্রিসভার বৈঠকের পর মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না তিনি। 

তবে মঙ্গলবার একাধিক সিনিয়র নেতা ও মন্ত্রী সৈয়দ আশরাফের সঙ্গে তার বাসায় গিয়ে এবং টেলিফোনে দীর্ঘ আলাপ করেন বলে জানা গেছে।

গণভবন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সৈয়দ আশরাফকে নিয়ে গুঞ্জন-অপব্যাখা নাকচ করতেই প্রধানমন্ত্রী তাকে জরুরি তলব করেছিলেন।

Tags: মন্ত্রিসভারদবদলসৈয়দ আশরাফ
Previous Post

ঢাকায় আমজাদ খান চৌধুরীর মৃতদেহ

Next Post

সৈয়দ আশরাফকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নেওয়ার প্রস্তাব

Next Post

মন্ত্রিসভায় প্রশংসিত সংযোজন, অপূর্ণ বিয়োজন প্রত্যাশা

আরেক ঘাতকের গ্রেপ্তারের খবরে রাস্তায় জনতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT