চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈকতসহ কক্সবাজারের পর্যটন স্পটগুলো বন্ধের সিদ্ধান্ত হয়নি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:47 অপরাহ্ন 01, এপ্রিল 2021
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সৈকত ও পর্যটন স্পটের ছবি, পর্যটকরা সমুদ্রে স্নান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের সমুদ্র সৈকতে জনসচেতনতা কার্যক্রম চললেও পর্যটন স্পটগুলো বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, র‌্যাব আনসারসহ সবাইকে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সমুদ্র সৈকতসহ শহরের বিভিন্ন স্পটে সরকারের দেয়া ১৮ দফা বাস্তবায়নে কাজ করছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজের নেতৃত্বে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত টিম আগত পর্যটক, স্থানীয় ব্যবসায়ীদের জনস্বার্থে সরকারের নির্দেশনাগুলো মেনে চলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম চালায়।

এ সময় টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমানসহ টুরিস্ট পুলিশের একটি দল উপস্থিত ছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক পর্যটক যাতে সৈকতে আসে সেটি বাস্তবায়নে কাজ করে তারা।

এসময় গণমাধ্যমকে অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যাতে হোটেল-মোটেল গেস্ট হাউস মালিকরা হোটেলের অর্ধেক খালি রাখে, গণপরিবহনে যাতে অর্ধেক খালি রাখা হয়, পর্যটকরা যাতে দূরত্ব বজায় রেখে কমসংখ্যক সৈকতে নামে এসব বাস্তবায়নে সকাল থেকে কাজ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ টি টিম।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, কক্সবাজারকে বলা হয় দেশের অন্যতম পর্যটন রাজধানী। তাই এখানে স্বাস্থ্যবিধি যাতে মানুষ মেনে চলে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। তবে সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলো বন্ধ করে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। করোনা সংক্রমণ যদি সামনে বৃদ্ধি পায় তখন অবস্থা বিবেচনা করে পর্যটন শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে চলাচলকারী জাহাজ গুলোর অনুমতি ছিলো ৩১ মার্চ পর্যন্ত। তাই সেগুলো চলাচল বন্ধ হয়ে গেছে।

Tags: কক্সবাজারকরোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: ১১ এপ্রিলের সব নির্বাচন স্থগিত

Next Post

রংপুরের জয়, কক্সবাজারে দুই ম্যাচই ড্র

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরের জয়, কক্সবাজারে দুই ম্যাচই ড্র

বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রস্তুতি ঠিকই ছিল, আমরা পারফর্ম করতে পারিনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT