চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে বেসরকারি খাতে ৪০ শতাংশ পর্যন্ত বেতন কাটার সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 05, মে 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের বেসরকারি খাতে ৪০ শতাংশ পর্যন্ত বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার মন্ত্রীপরিষদ।

দৈনিক আশার্ক আল আওসাতের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাসের মহামারীর কারণে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কর্মসংস্থান চুক্তি সমাপ্ত হওয়ার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তের কথা উল্লেখ করে আশার্ক আল আওসাতের খবরে বলা হয়, সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় রাজ্যটির শ্রম পদ্ধতির পরিবর্তনে সম্মত হয়েছে। তাতে একজন চাকরিদাতা ছয় মাসের জন্য কর্মীর মূল বেতনের ৪০ শতাংশ পর্যন্ত কমাতে পারবে।

নতুন নিয়ম কোম্পানিগুলোকে করোনাভাইরাস মহামারী সময়ের ৬ মাস পর কোনো কর্মীর চুক্তি সমাপ্ত করতে পারার ক্ষমতাও দিবে।

নতুন চুক্তিতে আরো একটি বিধান যুক্ত করা হয়েছে যার ফলে চাকরিদাতারা বেসরকারি খাতের জন্য রাষ্ট্রের ভর্তুকি থেকে সুবিধা নিতে পারবেন। তা সে কর্মীদের বেতন প্রদান করা, সরকারি ফি থেকে অব্যাহতি প্রদানে সহায়তা করার ক্ষেত্রে, কর্মসংস্থান চুক্তির অবসান ঘটানোর ক্ষেত্রেই হোক।

রিপোর্ট অনুসারে মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত কার্যকর করতে তিনটি পরিস্থিতি বিবেচনা করা হবে তা হলো, বেতন কাটার প্রক্রিয়া যেদিন থেকে শুরু হবে তার ছয় মাস হয়ে গেলে, বাৎসরিক ছুটি ও অন্যান্য সব ছুটি শেষ হয়ে গেলে এবং করোনাভাইরাস মহামারীর কারণে কোম্পানি অর্থনৈতিক সংকটে পড়লে।

এই সিদ্ধান্তে আরো নিশ্চিত করা হয় যে যদি কর্মীরা এই ছয় মাসের সময়ে যদি বাৎসরিক ছুটিও কাটায় তাহলেও তারা তাদের বেতন পাবে। 

সৌদি আরবের সরকার এই সিদ্ধান্ত নিশ্চিত করার পরে এবং কোনো সরকারি খবরের কাগজে প্রকাশিত হলেই এই মন্ত্রীপরিষদ সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে।

Tags: করোনাকরোনাভাইরাসবেতনসৌদি আরব
Previous Post

দান বা সাদাকার মাস রামাযান

Next Post

২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত ৭৮৬ জন

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত ৭৮৬ জন

বন্যার পানিতে মানুষ ও সেনা সদস্যরা ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুশইন, পাগল এবং প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT