চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেশনে একটা করে উইকেট নিচ্ছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল উইকেট নিচ্ছে, সেশনে একত্রে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনের একেবারে শুরুতে ল্যাথামের উইকেট। দ্বিতীয় সেশনের শেষদিকে ইয়াংকে ফেরানো। দুই সেশনে কেবল দুই সাফল্য আনতে পেরেছে টাইগাররা। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছেন ডেভন কনওয়ে। ফিফটি তুলে ফিরেছেন উইল ইয়াং।

মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে মধ্যাহ্নভোজ বিরতির আগে অনেকক্ষণ সাফল্যের দেখা মেলেনি। বাংলাদেশকে বিরতির পরেও দীর্ঘ সময় উইকেটহীন রাখে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড: ১৪৭/২ ( ৫৪ ওভার, চা বিরতি)

শেষে রানআউটে আসে উইকেট। চা বিরতির কিছু আগে নাজমুলের থ্রোতে লিটনের বুদ্ধিদীপ্ত রানআউটে ইয়াংকে ফেরানো গেছে। কনওয়ের সঙ্গে ১৩৮ রানের জুটি ভাঙ্গে ইয়াংয়ের। ৫২ রানে সাজঘরে হাঁটা দেন।

ফেরানো যেত কনওয়েকেও। যদি মিড উইকেটে কঠিন ক্যাচ তালুবন্দি করতে পারতেন মুশফিক।

৮৮ রান নিয়ে কনওয়ে আগাচ্ছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দিকে। সঙ্গ দিচ্ছেন এই সিরিজ শেষেই টেস্টকে বিদায় বলা রস টেলর। ২ উইকেটে ১৪৭ রান তুলে চা বিরতিতে গেছে স্বাগতিকরা।

সকলে ১ উইকেটে ৬৬ রান নিয়ে প্রথমদিনের লাঞ্চ বিরতিতে যায় নিউজিল্যান্ড।

প্রথমদিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলারদের ভালোই সামলেছেন কিউইরা। সুযোগ ছিল টাইগারদেরও। বেশকিছু কঠিন সুযোগ কাজে লাগাতে পারলে আরও সাফল্য আসত।

শরিফুলের বল কনওয়ের ব্যাটের খুব কাছ দিয়ে গেলে জোড়াল আবেদন করেছিলেন উইকেটরক্ষক লিটন। আম্পায়ার সাড়া দেননি। অধিনায়ক মুমিনুল রিভিউ নিলেও ফলপ্রসূ হয়নি।

দিনের শুরুতে কিউই অধিনায়ক টম ল্যাথামকে ১ রানে ফিরিয়ে প্রথম সাফল্য এনেছিলেন শরিফুল।

Tags: কনওয়েনিউজিল্যান্ডবাংলাদেশমাউন্ট মঙ্গানুইমিরাজমুমিনুললিটনলিড স্পোর্টস
Previous Post

সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে নতুন বছরকে স্বাগত জানালো নগরবাসী

Next Post

নতুন বছরে করোনা পরাজিত হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তার করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে করোনা পরাজিত হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের মডেল ছবি, বৈজ্ঞানিক উপস্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে কমেছে করোনায় মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT