চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলসগার্ল তানজিন তিশা, ক্রেতা অপূর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 25, নভেম্বর 2019
in ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে সেলসগার্ল হিসেবে কাজ করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা! সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তিশার সঙ্গে দেখা হয়ে যায় আরেক জনপ্রিয় অভিনেতা অপূর্বর! এমনই একটি ঘটনার মধ্য দিয়ে শুরু হয় অপূর্ব-তিশার নতুন নাটক ‘ভালোবাসা তুই’-এর গল্প।

গেল সপ্তাহে শুটিং শেষ হওয়া এই নাটকটি নির্মাণ করেছেন এসআর মজুমদার। ব্রাত্য রায়ের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিএমভি’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।
নির্মাতা জানান, গল্পটি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লড়াইয়ের। মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশুনার পাশাপাশি বেছে নেন সেলসগার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব।
নাটকটি সম্পর্কে তানজিন তিশার ভাষ্য এমন, ‘গল্পটা যতটা প্রেমের, ততোধিক বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হলো, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি।’
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, আসছে ডিসেম্বর মাসে বিশেষ এই নাটকটি সম্প্রচার হবে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে। একইদিনে সেটি উন্মুক্ত হবে সিএমভি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ।
Tags: অপূর্বতানজিন তিশা
Previous Post

চীনে মুসলিমদের ‘ব্রেনওয়াশ’র গোপন নথি ফাঁস

Next Post

এই বাড়ির মালিক আমি, ট্রাস্ট নয়: এরিক এরশাদ

Next Post

এই বাড়ির মালিক আমি, ট্রাস্ট নয়: এরিক এরশাদ

মাহবুব তালুকদার-নির্বাচন কমিশন-ইসি

ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ মাহবুব তালুকদারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT