চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল প্লে-স্টোরে ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 09, মে 2018
in অপরাধ, তথ্যপ্রযুক্তি
A A

নিরাপত্তা, জরুরি সাহায্য ও অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপটি এখন পাওয়া যাচ্ছে গুগল প্লে-স্টোরে।

সেলফ প্রটেক্ট অ্যাপটি তৈরি করেছে দেশীয় অ্যাপস ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সেলফ প্রটেক্ট-উইনকিটেক। এটি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করছেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

সেলফ প্রটেক্ট অ্যাপটির ডিরেক্টর ও উদ্ভাবক সাদ্দাম হোসেন

সেলফ প্রটেক্ট অ্যাপটির ডিরেক্টর ও উদ্ভাবক সাদ্দাম হোসেন চ্যানেল আই অনলাইনকে  বলেন: ২০১৪ সালে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে প্রশিক্ষণ চালু করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। খবর পেয়ে সেখানে যুক্ত হয়ে শিখে নিই প্রয়োজনীয় ট্রিকস। গত তিন বছর টানা কাজ করে দাঁড় করিয়েছি অ্যাপটি। অ্যানড্রয়েড মোবাইলে ব্যবহারের জন্য এখন সম্পূর্ণ রেডি ‘সেলফ প্রটেক্ট’। ইন্টারনেট সংযোগ না থাকলেও কাজ করে এই অ্যাপটি। ফোন হারিয়ে গেলে খুঁজে পেতেও কাজে লাগবে এ অ্যাপ।

গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক:
http://bit.ly/SelfProtectApp অথবা ভিজিট করতে হবে https://www.selfprotectapp.com

যেভাবে কাজ করবে ‘সেলফ প্রটেক্ট’ অ্যাপ:
সেবা পাওয়ার জন্য স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে। বিপদের সময় ফোনের পাওয়ার বাটনটি পর পর ৩-৪ বার প্রেস(Press) চাপলেই নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্বজনদের কাছে ওই মুহূর্তের কথাবার্তা ও অবস্থানের মানচিত্রসহ প্রয়োজনীয় বার্তা পৌঁছে যাবে। ফোন লক থাকা অবস্থায়ও কাজ করবে অ্যাপটি।

অ্যাপের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা, আইনি সহায়তা কেন্দ্র, মানবাধিকার কমিশন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থার কাছে প্রয়োজনীয় অভিযোগ ও মতামত জানানো যাবে

অ্যাপটির দুটি অংশ। একটি ক্লায়েন্ট বা ইউজার অ্যাপ। অর্থাৎ সবার মোবাইলে যে অ্যাপটি ডাউনলোড করা থাকবে। আরেকটি হচ্ছে নোটিফিকেশন রিসিভার ওয়েব অ্যাপ, এই অংশ থাকবে পুলিশের কাছে।

বিপদে পড়ে মোবাইল ফোনের বাটন চাপলে নোটিফিকেশন কেন্দ্রীয় সার্ভারে পৌঁছাবে। কেন্দ্রীয় সার্ভার সাহায্যপ্রার্থীর সবচেয়ে কাছের পুলিশ স্টেশনটির ওয়েব অ্যাপ ও মোবাইল নম্বর খুঁজে সেখানে নোটিফিকেশন মেসেজ পাঠাবে। এ ক্ষেত্রে জিপিএস প্রযুক্তির সাহায্যে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সাহায্যপ্রার্থীর অবস্থান নিশ্চিত করে আশপাশের শব্দ ও ছবি ধারণ করে নিকটস্থ পুলিশ স্টেশনের ওয়েব অ্যাপে পাঠাবে।

অ্যাপ থেকে জরুরি সেবাসহ জানা যাবে নিকটস্থ হাসপাতাল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স, এটিএম বুথ, ব্যাংক, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শপিং মলের তথ্য ও ঠিকানাও

পুলিশ স্টেশনের ওয়েব অ্যাপের পাশাপাশি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বরেও একই বার্তা পৌঁছাবে।

ছিনতাইকারী সিম পরিবর্তন করলেও অ্যাপটি থেকে স্বয়ংক্রিয়ভাবে ওই মোবাইল ফোনটির অবস্থান পুলিশের ওয়েব অ্যাপ্লিকেশন ও স্বজনদের নম্বরে চলে আসবে। এতে করে ছিনতাইকারীর অবস্থান জানা ও তাকে আটক করা সম্ভব হবে।

Previous Post

মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে আনার দাবি

Next Post

শুরুতে আলো ছড়াতে পারলেন না সিদ্দিকুর ও জামাল

Next Post

শুরুতে আলো ছড়াতে পারলেন না সিদ্দিকুর ও জামাল

‘তারেক রহমান কোনভাবেই বিএনপিকে নেতৃত্ব দিতে পারেন না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT