চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা বাংলাবিদের খেতাব জিতলেন নুসরাত সায়েম

আসিফ রহমান খান by আসিফ রহমান খান
10:37 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
নুসরাত সায়েমসহ বিজয়ীরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা বাংলাবিদের খেতাব জিতলেন ঢাকার নুসরাত সায়েম। সেরা ছয় প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের মুকুট গেল তারই মাথায়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন সাতক্ষিরার সিরাজুল আরিফিন এবং তৃতীয় হয়েছেন যৌথভাবে সিলেটের রাইসা সালসাবিল এবং ঢাকার সোয়েব সানিয়াদ খান তূর্য।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর চূড়ান্ত পর্ব ও মহোৎসব। চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হন সেরা ছয় প্রতিযোগী প্রতীক পনতীর্থ, সিরাজুল আরিফিন, সোয়েব সানিয়াদ খান, সমর্পণ বিশ্বাস, রাইসা সালসাবিল ও নুসরাত সায়েম। এতে বিজয়ী হন নুসরাত সায়েম। মাত্র এক পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থান অর্জন করেন সিরাজুল আরিফিন।

(বা থেকে) তৃতীয় হয়েছেন যৌথভাবে সোয়েব সানিয়াদ খান তূর্য এবং রাইসা সালসাবিল, (মাঝে) বিজয়ী নুসরাত সায়েম, দ্বিতীয় হয়েছেন সিরাজুল আরিফিন (ডানে) ছবি: ওবায়দুল হক তুহিন

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে নুসরাত সায়েম পেয়েছেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় সেরা প্রতিযোগী পেয়েছেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

এছাড়া শীর্ষ দশের প্রত্যেকেই পান ল্যাপটপ, বইয়ের আলমারি এবং বইসহ মোট ৫০ হাজার টাকা মূল্যমানের পুরষ্কার সামগ্রী। এই চূড়ান্ত পর্ব বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হয়।

৭টি বিভাগীয় শহরে বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটির প্রথম ধাপ। দেশের সব বাংলা, ইংরেজি ও মাদ্রাসা কারিকুলামের ষষ্ঠ থেকে দশম শ্রেণির (ইংরেজি মাধ্যমের স্ট্যান্ডার্ড সিক্স থেকে ও-লেভেল) ৩৫ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে শীর্ষ ৮০ জনকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ।

মহোৎসবের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলেন বাংলা গানের দুই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। এর সাথে রাজের মুখাভিনয় যুক্ত করেছিল আরও মুগ্ধতা।

চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে মহোৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেড এর উপদেষ্টা মিসেস জাহিদা ইস্পাহানি। আরো উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা সাইদ হাসান ও মহাব্যবস্থাপক ওমর হান্নানসহ চ্যানেল আইয়ের অন্যান্য কর্মকর্তা।

বিচারক প্যানেলে ছিলেন সুবর্ণা মুস্তাফা, সৌমিত্র শেখর, চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান শাইখ সিরাজ।

Previous Post

শেষ ম্যাচেও অল্পতে ফিরলেন তামিম

Next Post

পাকিস্তানই জিতল সিরিজ

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে ব্যাট ও উইকেটের সামনে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানই জিতল সিরিজ

সংস্কৃতিমন্ত্রীর নাটকে ভুল উচ্চারণ বর্জনের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকে ভুল উচ্চারণ বর্জনে সংস্কৃতিমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT