চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর সেরা ধনী অভিনেতা তারা, বার্ষিক আয় কতো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 17, মার্চ 2021
in বিনোদন
A A
বিশ্বের ধনী অভিনেতাদের ছবি, যারা বার্ষিক আয় বেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা কারা? সিনেমাপ্রেমীদের মনে এই প্রশ্ন জাগতেই পারে। প্রিয় তারকার আয় কতো তা নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। তারকাদের বার্ষিক আয় এবং পারিশ্রমিক সকল কিছুর উপর ভিত্তি করেই পৃথিবীর সেরা ধনী অভিনেতাদের তালিকা করা হয়ে থাকে।

সম্প্রতি ‘দ্য সেকেন্ড ড্যাঙ্গল’ তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্বের সেরা ১০ ধনী অভিনেতার একটি তালিকা:

টাইলার পেরি (১ বিলিয়ন ডলার): আফ্রো-আমেরিকান অভিনেতা, লেখক, প্রযোজক এবং নির্মাতা টাইলার পেরি। ২০১১ সালে ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয়কারি অভিনেতার খেতাব পেয়েছিলেন তিনি।

জেরি শেইনফেল্ড (৯৫০ মিলিয়ন ডলার): আমেরিকান কমেডিয়ান, অভিনেতা, লেখক এবং প্রযোজক জেরি শেইনফেল্ড। তিনি পৃথিবীর সবচেয়ে ধনী তারকাদের তালিকার দ্বিতীয় স্থানে আছেন।

শাহরুখ খান (৬৯০ মিলিয়ন ডলার): এই তালিকায় শাহরুখ খানও আছেন। বলিউডের এই সুপারস্টারকে বেশ অনেকদিন ধরে পর্দায় দেখা না গেলেও প্রোডাকশন হাউজ রেড চিলিস এবং বিজ্ঞাপন থেকে তিনি আয় করছেন নিয়মিত। আইপিএল-এর ‘কলকাতা নাইট রাইডার্স’ মালিক তিনি।

টম ক্রুজ (৬০০ মিলিয়ন ডলার): হলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকাদের একজন টম ক্রুজ। আমেরিকান এই অ্যাকশন অভিনেতা প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

জর্জ ক্লুনি (৫০০ মিলিয়ন ডলার): আমেরিকান অভিনেতা, নির্মাতা, প্রযোজক এবং স্ক্রিনরাইটার জর্জ ক্লুনি। দুটি একাডেমি পুরস্কার এবং তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার পাওয়া জনপ্রিয় অভিনেতা কাজ করেছেন অনেকগুলো সফল ছবিতে।

মেল গিবসন (৪২৫ মিলিয়ন ডলার): আমেরিকান অভিনেতা, নির্মাতা, প্রযোজক মেল গিবসন। তিনি অ্যাকশন হিরো হিসেবেই বেশি পরিচিত। সেরা নির্মাতা হিসেবে জিতেছেন অস্কার।

অ্যাডাম স্যান্ডলার (৪২০ মিলিয়ন ডলার): আমেরিকান অভিনেতা, কমেডিয়ান, নির্মাতা অ্যাডাম স্যান্ডলার হলিউডে আসার আগে কাজ করেছেন ‘স্যাটারডে নাইট লাইভ’-এ। কমিক চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। ‘ফিফটি ফার্স্ট ডেটস’, ‘বিগ ড্যাডি’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

অমিতাভ বচ্চন (৪০০ মিলিয়ন ডলার): বলিউড শাহানশাহ অমিতাভ বচ্চনও আছেন বিশ্ব সেরা ধনী অভিনেতার তালিকায়। ১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। একাধারে তিনি প্রযোজক, উপস্থাপক, গায়ক, সাবেক রাজনীতিবিদ। ‘শোলে’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘দিওয়ার’, ‘কাভি খুশি কাভি গম’, ‘বাগবান’, ‘ডন’ সহ বহু জনপ্রিয় ও সফল ছবিতে কাজ করেছেন অমিতাভ।

জ্যাক নিকলসন (৪০০ মিলিয়ন ডলার): আমেরিকান এই অভিনেতা ও নির্মাতার ক্যারিয়ার ৬০ বছরেরও বেশি। রোমান্টিক, কমেডি, ডার্ক কমেডি, খলচরিত্র সহ নানা ধরণের কাজ করেছেন। অস্কারে ১২টি মনোনয়ন পেয়েছেন তিনি।

বিল কসবি (৪০০ মিলিয়ন ডলার): বিল কসবি একাধারে কমেডিয়ান, অভিনেতা, লেখক। ৬ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি নানা মাত্রার কাজ করেছেন। তার ‘দ্য কসবি শো’ আমেরিকান সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি।

Tags: অমিতাভ বচ্চনজর্জ ক্লুনিটম ক্রুজমেল গিবসনলিড বিনোদনশাহরুখ খান
Previous Post

বঙ্গবন্ধুর জন্মোৎসব ২০২২ সাল পর্যন্ত উদযাপন করবে মীরসরাই যুবলীগ

Next Post

বঙ্গবন্ধু একটি স্বাধীন জাতি রাষ্ট্র উপহার দিয়ে গেছেন: রফিকুল ইসলাম

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ রফিকুল ইসলাম বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু একটি স্বাধীন জাতি রাষ্ট্র উপহার দিয়ে গেছেন: রফিকুল ইসলাম

প্রধান অতিথি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিবিদদের জনগণের সেবায় উদ্বুদ্ধ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিবিদদের জনগণের সেবায় নিয়োজিত হতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT