চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা ওয়ানডে ব্যাটারের পুরস্কারের দৌড়ে মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 19, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মুশফিক ব্যাটিং করছেন, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কার দিয়ে থাকে। ২০২১ সালের জন্য ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

গত বছরের ২৫ মে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১২৭ বলে ১০ চারের মারে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক। ওই ম্যাচে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার মাঝেই স্রোতের বিপরীতে তার এই ইনিংসটি মহা মূল্যবান হয়ে ওঠে। মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসের ২৫ রানের ইনিংসটি ছাড়া আর বলার মতো কোনো পারফরম্যান্স বাকিরা করতে পারেননি।

অলআউট হওয়ার আগে বাংলাদেশ করেছিল ২৪৬ রান। বৃষ্টিবিঘ্নিত খেলায় লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫ রান। সফরকারীরা টাইগার বোলারদের দাপটে ৯ উইকেটে ১৪১ রানেই থামে। বৃষ্টি আইনে ১০৩ রানের বড় জয় পায় তামিম ইকবালের দল।

ম্যাচের পরিস্থিতি বিবেচনায় মুশফিকের সেদিনের খেলা ১২৫ রানের ইনিংসটি বিবেচনায় নিয়ে সেটিকে বর্ষসেরা পারফরম্যান্সের মনোনয়নের তালিকায় রেখেছে ক্রিকইনফো।

এছাড়া ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১১০ রানের ইনিংসের জন্য টম ল্যাথাম, পুনেতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৯ রান করার জন্য বেন স্টোকস, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ১০৩ রান করার জন্য পাকিস্তানের বাবর আজম, জোহানেসবার্গে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৯৫ রান করার জন্য ফখর জামান মনোনয়ন পেয়েছেন।

একইসঙ্গে ডাবলিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রান করার জন্য অ্যান্ডি বালবির্নি বার্মিংহ্যামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০২ রান করার জন্য জেমস ভিন্স, শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় অপরাজিত ৬৯ রান করার জন্য দীপক চাহার, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ১২১ রান করার জন্য জানেমান মালান মনোনয়ন তালিকায় আছেন।

Tags: ক্রিকইনফো পুরস্কার-২০২১মুশফিকলিড স্পোর্টসসেরা
Previous Post

শহীদ আসাদের আত্মত্যাগ স্বাধীনতার ইতিহাসে মাইলফলক: রাষ্ট্রপতি

Next Post

শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন কোহলি

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন কোহলি

বাংলাদেশের একজন নেতা বসে আলোচনা করছেন, পটভূমিতে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি আইনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT