চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমির আগে কৌশল পরখের শেষ সুযোগ বাংলাদেশ-ভারতের

মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

আবু তাহের by আবু তাহের
3:24 অপরাহ্ন 31, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড় উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের আগে দুদলেরই শেষবার নিজেদের কৌশল পরখ করে নেয়ার সুযোগ। যারা জিতবে, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে খেলবে তারাই।

বাংলাদেশ-ভারত লড়াই আসরের শেষ গ্রুপপর্বের ম্যাচ, হবে সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দেখা যাবে বাংলাদেশি চ্যানেল টি-স্পোর্টসে।

আসরের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল ভারত, জিতেছিল ১১- ০ গোলের বিশাল ব্যবধানে। বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি, পিটার বাটলারের শিষ্যরা জিতেছিল ৪-২ গোলে।

বাংলাদেশ প্রথম ম্যাচে নামলে সাফের দ্রুততম গোলের রেকর্ড করেছিলেন ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। বল কিক অফের মাত্র ১১ সেকেন্ডে রিতুপর্ণা চাকমার অ্যাসিস্টে কীর্তি গড়েন সুইডেন প্রবাসী তারকা। গোল পেয়েছেন উমেলা মারমা, সুরভী আকন্দ প্রীতি এবং কোহাতি কিসকু।

গ্রুপের শেষ ম্যাচের আগে কথার লড়াই কম হয়নি। ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র বলেছেন, ভারতের বিপক্ষে লড়াই হবে সমানে সমান। ফরোয়ার্ড সুরভী বলেছেন, ভারতের সাথে খেলা হলে আমাদের এনার্জি বেড়ে যায়।

ম্যাচের আগেরদিন স্বাগতিকদের গোলকিপার পান্থোই চানু বলেছেন, ভারত ম্যাচের জন্য নিজেদের সেরাটা নিয়ে প্রস্তুত বলে মনে হচ্ছে বাংলাদেশকে। ডিফেন্ডার রঞ্জনা বলেছেন, আগের দেখায় যেহেতু আমরা বাংলাদেশকে হারাতে পারিনি, লক্ষ্য এবার হারানো।

ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী বলেছেন, মালদ্বীপ ম্যাচ একটা ভিন্ন খেলা ছিল। ওটা মালদ্বীপের প্রথম ম্যাচ ছিল, আর বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল সম্পূর্ণ অন্যরকম খেলা। আমরা কেবল স্কোরটা দেখছি, কিন্তু বাংলাদেশও অনেকগুলো সুযোগ হাতছাড়া করেছে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার বলেছেন, আমরা এখন একটা ভিন্ন দল। সম্পূর্ণ আলাদা একটা দল খেলছি। আমরা আগের চেয়ে ভালো ফুটবল খেলি। আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে আমাদের লক্ষ্য কেবল ভালো খেলা।

Tags: ঋতুপর্নাগ্রুপপর্বফাইনালবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

মুক্তির চতুর্থ দিনেও সিনেমা হলে প্রশংসা কুড়াচ্ছে ‘মাসুদ রানা’

Next Post

রাজধানীতে প্রাপ্ত বয়স্কদের মধ্যেও বাড়ছে হামের প্রাদুর্ভাব

Next Post
রাজধানীতে প্রাপ্ত বয়স্কদের মধ্যে হামের প্রাদুর্ভাব বাড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে প্রাপ্ত বয়স্কদের মধ্যেও বাড়ছে হামের প্রাদুর্ভাব

চামড়া বাজারে সিন্ডিকেটের কারণে ব্যবসায়ীদের ক্ষতি, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতার অভাবে চামড়া বাজারে সিন্ডিকেট, দাবি বিশ্লেষকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT