চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতেই মুমিনুলদের ইমার্জিং কাপ শেষ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:29 অপরাহ্ন 01, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরে ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে বিদায় নিল স্বাগতিক বাংলাদেশ। মুমিনুল-নাসিরদের দেয়া ১৮০ রানের টার্গেট ৩৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে টপকে যায় লঙ্কান যুবারা।

১৫ রানের মধ্যেই দুই উইকেট তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন টাইগার বোলাররা। তবে সামারাবিক্রম ও চারথি আশালঙ্কা ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ বের করে নেন। সামারাবিক্রম ৮৮ ও আশালঙ্কা ৮৩ রানে অপরাজিত থাকেন। দুই ব্যাটসম্যানই একবার করে জীবন পান। ৬৮ রানে জীবন পান সামরাবিক্রমা। আফিফ হোসেনের বলে তার আগে শট-লেগে ক্যাচ ছাড়েন অধিনায়ক মুমিনুল। দলীয় দেড়শ পেরোনোর পর নাঈমের বলে আশালঙ্কার ক্যাচ ছাড়েন নাসুম আহমেদ।

এর পর আর সুযোগ দেননি এদের কেউই। স্বাগতিক দলের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন লঙ্কান ব্যাটসম্যানরা।

ব্যাট করার সময় মাথার যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়া আবুল হাসান রাজু মাঠে নামতে পারেননি। এই পেসার না নামতে পারায় এক পেসার নিয়ে খেলতে হয়েছে মুমিনুলদের।

একটি করে উইকেট নেন দুই তরুণ সাইফউদ্দিন ও নাঈম হাসান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে মুমিনুল হকের দল। ২৩ রান করা আবুল হাসান রাজু মাথার যন্ত্রণায় মাঠ ছাড়েন। পরে আর মাঠে নামা হয়নি এ অলরাউন্ডারের। ফলে ৯ উইকেট যাওয়ার পরই ইনিংস শেষ হয়েছে স্বাগতিক দলের।

লঙ্কান পেসার আসিলা ফার্নান্দোর হ্যাটট্রিকে বিপর্যয়ে পড়া স্বাগতিক দলের ইনিংস টেনে নেন নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। নাসির ৩৯ রান করে লেগস্পিনার অনিন্দ্য ডি সিলভার বলে এলবিডব্লিউ হন। ৩৭ করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন সাইফউদ্দিন।

শুরু দেখে মনে হচ্ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ব্যাটসম্যানদের জন্য রানের স্বর্গ। ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু সাইফ হাসানের। অপর ওপেনার আফিফ হোসেন স্ট্রাইক পেয়েই স্কয়ার লেগ দিয়ে মারলেন দর্শনীয় চার। আসিথা ফার্নান্দোর ওই ওভার থেকে এলো ১১ রান।

নিজের চতুর্থ আর ইনিংসের সপ্তম ওভারে অন্যরূপ দেখালেন সেই ফার্নান্দোই। প্রথম তিন বলে তুলে নিলেন তিন উইকেট। ১৯ বছরের এই তরুণ হয়ে গেলেন ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথম হ্যাটট্রিকম্যান।

দলীয় ২০ রান পর্যন্ত উইকেটে সাবলীল ছিলেন সাইফ-আফিফ জুটি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যথার্থ মনে হচ্ছিল তখন। কিন্তু মুহূর্তেই সাগরিকায় পাল্টে গেল দৃশ্যপট।

ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন আফিফ (৮)। অধিনায়ক মুমিনুল কাট করতে গিয়ে ধরা পড়েন উইকেটরক্ষকের গ্লাভসে। দারুণ এক ইয়র্কারে অফস্টাম্প উড়ে গেল নাজমুল হাসান শান্তর। জড়ো হয়ে ফার্নান্দোর হ্যাটট্রিক উদযাপন করলেন লঙ্কান ক্রিকেটাররা।

বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা মোহাম্মদ মিথুন। ১৫ রান করে আমিলা অপয়শুর বলে বোল্ড হন। দলের ওপেনার সাইফ হাসান ৩২ করে ফিরলে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা।

হ্যাটট্রিকের পর নিজের দ্বিতীয় স্পেলে আরও একটি উইকেট নেন ফার্নান্দো। আজমীর আহমেদের পরিবর্তে একাদশে আসা ইয়াসির আলিকে ফেরান। পাঁচ উইকেট নেওয়ার সুযোগ ছিল এ ডানহাতি পেসারের। নিজের শেষ ওভারে সাইফউদ্দিনের ক্যাচ ফেলে দেন লঙ্কান উইকেটরক্ষক।

ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। এমএ আজিজ স্টেডিয়ামে অপর সেমিফাইনালে আফগানিস্তাকে ১২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সোমবার জহুর আহমেদ স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচ।

Tags: ইমার্জিং কাপ
Previous Post

মেসি ক্ষমা চেয়েছেন নাকি দোষ এড়িয়েছেন?

Next Post

টপঅর্ডারের ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

Next Post

টপঅর্ডারের ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

ঢাবি অধ্যাপক রিয়াজের বহিষ্কারে আইএসএস’র উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT