চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেভিয়া কাঁটা তুলতেও সেই মেসি

রেজাউল করিম by রেজাউল করিম
9:33 পূর্বাহ্ন 07, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও লিওনেল মেসির কল্যাণে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে সেভিয়াকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। নিজে একটি গোল করে এবং সুয়ারেজকে দিয়ে অন্যটি করিয়ে ম্যাচের সম্রাট হয়ে থাকেন এমএলটেনই।

ম্যাচের আগে দিনই বার্সাকে হুমকি দিয়ে রেখেছিলেন সেভিয়া সভাপতি। খেলার শুরুতেও ছাপ দেখা গেল তার। চলতি মৌসুমে উড়তে থাকা সেভিয়া খেলার মাত্র ১৫ মিনিটেই লিড নেয়। কাউন্টার অ্যাটাকে পাবলো গার্সিয়ার ক্রস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন ভিক্টর পেরেজ।

এক গোলে পিছিয়ে থাকা বার্সা গোল শোধে মরিয়া হয়ে ওঠে। কিন্তু একের পর এক আক্রমণ করেও কাজ হচ্ছিল না। কিছুটা হতাশায় ডাগআউটে পায়চারি করছিলেন কোট লুইস এনরিক। তবে দলে মেসি আছেন বলে ভরসাও করছিলেন তিনি। শেষ পর্যন্ত হলোও তাই। প্রথমার্ধের শেষ দিকে মেসির গোলেই সমতায় ফেরে বার্সা। সেভিয়ার মতোই কাউন্টার অ্যাটাকে গোল পায় কাতালানরা। নেইমারের ক্রস থেকে অসাধারণ ফিনিশিং দেন আর্জেন্টাইন অধিনায়ক।barcelona-laliga

প্রথমার্ধ সমতায় শেষ হওয়ার দ্বিতীয়ার্ধেও লড়াই হয় হাড্ডাহাড্ডি। দুদল একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজের কাজ করতে পারছিল না। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ৬১ মিনিটে গোল পায় বার্সা। মেসির তুলে দেয়া বল থেকে গোল করেন উরুগুয়েন সুপারস্টার লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই মৌসুমে ঘরের মাঠে সেভিয়ার রেকর্ডটা ভীতি-জাগানিয়া। এই ম্যাচের আগে লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সব ম্যাচেই জিতেছিল হোর্হে সাম্পাওলির দল। এর মধ্যে গোল করেছিল ১৭টি, খেয়েছে মাত্র ৬টি। দুর্দান্ত পাসিং ফুটবলের জন্য কেউ কেউ সেভিয়াকে বলছিল ‘পেপ গার্দিওলার ২০০৯ সালের বার্সেলোনা’।

barcelona

মেসি মাঠে থাকা অবস্থায় ২০০৭ সালের পর বার্সেলোনা কখনো সেভিয়ার কাছে হারেনি। কাল সেটিই হলো। তাছাড়া বার্সেলোনার জার্সিতে লিগে মেসির সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ সেভিয়া। এই ক্লাবটির সঙ্গে ২৬ ম্যাচে এ পর্যন্ত বার্সেলোনা ফরোয়ার্ড গোল করেলেন ২৭টি। লিগে এর চেয়ে বেশি গোল আর কোনো দলের বিপক্ষে নেই বার্সার ‘নাম্বার টেনের’।

এই ম্যাচের আগে এই মৌসুমে নিজেদের মাঠে সেভিয়াকে হারানোর একমাত্র কীর্তিও ছিল বার্সার। স্প্যানিশ সুপার কাপে সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল কাতালানরা।

এই জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলো বার্সা। আর ২১ পয়েন্ট নিয়ে  সেভিয়ার অবস্থান পাঁচ নম্বরে। সমান সংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

Tags: বার্সেলোনালিওনেল মেসিস্প্যানিশ লা লিগা
Previous Post

ইমেইল-স্রোতেই কি ডুবতে বসেছেন হিলারি?

Next Post

নিজেদের অবস্থান থেকে সরে এসে জয়ের জন্য খেলতে চায় কুমিল্লা

Next Post

নিজেদের অবস্থান থেকে সরে এসে জয়ের জন্য খেলতে চায় কুমিল্লা

স্ত্রী মরদেহ নিয়ে এবার ঠেলাগাড়িতে ৬০ কিলোমিটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT