চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেবার চ্যালেঞ্জকে ব্যক্তিগত মনে করার আহ্বান তাপসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2021
in বাংলাদেশ
A A
অফিসিয়াল অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের জন্য ল্যাপটপ হস্তান্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক সেবায় বিদ্যমান চ্যালেঞ্জকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়মিত মাসিক সমন্বয় সভার শুরুতে করপোরেশনের কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করার পর ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আহবান জানান।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে তার দাপ্তরিক ল্যাপটপ হস্তান্তর করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী। পরে একে একে সকল বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে ল্যাপটপ হস্তান্তর করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

সেবা প্রার্থীর সমস্যাকে নিজের সমস্যার মত গুরুত্ব দিয়ে দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করার নির্দেশনা প্রদান করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, সরকারি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সরকার যেমন ই-নথি চালু করেছে তেমনি ক্রয় কার্যে ই-জিপি বাস্তবায়ন করা হয়েছে। তাই কাঠামোবদ্ধ দাপ্তরিক সময়সূচীর বাইরেও জনগণকে সেবা প্রদানে সবাইকে আরও বেশি আন্তরিক হতে হবে। জনগণের সেবা প্রাপ্তির পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেসব চ্যালেঞ্জ উত্তরণে আরও বেশি মনোযোগী হতে হবে। নাগরিক সেবায় বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে মনে করলে তবেই ঢাকাবাসীকে সেবা দিয়ে সন্তুষ্ট করা যাবে।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে আমাদের কার্যক্রমে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তেমনি সেবাপ্রার্থীদেরকে দ্রুততার সঙ্গে সেবা প্রদান করতে হবে। সেজন্য ল্যাপটপ প্রদানের এই উদ্যোগ করপোরেশনের কার্যক্রমকে সার্বিকভাবে আরও গতিশীল করবে বলে আমার বিশ্বাস।

ফেব্রুয়ারি মাস বাংলা ভাষা অর্জনে গভীর আত্মত্যাগের মাস উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সর্বত্র বাংলা ভাষা প্রচলনে আমাদেরকে দাপ্তরিকভাবে এবং দৈনন্দিন কার্যক্রমে সচেতনভাবে বাংলা ভাষার প্রয়োগে মনোযোগী হতে হবে। সেজন্য সকল দপ্তর প্রধানসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এ সময় ডিএসসিসি মেয়র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সকল দপ্তর প্রধানদের দাপ্তরিক নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামানসহ দপ্তর প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাঝে মোট ৬১টি ল্যাপটপ বিতরণ করা হয়।

Tags: ডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
Previous Post

তেঁতুলিয়ায় বাড়িতে বাড়িতে গাছের চারা পৌঁছে দিচ্ছেন মামুন

Next Post

উদ্দাম পার্টি থামবে না নেইমারের

Next Post
নিরবচ্ছিন্ন পার্টি উপভোগ করছেন এক ব্যক্তি, আনন্দে ভাসছেন সবাই. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্দাম পার্টি থামবে না নেইমারের

মুমিনুলের সঙ্গে কোচের আলোচনা, মাঠে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঝড়’ সামলে নতুন শুরুর অপেক্ষায় মুমিনুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT